Kolkata Food: জানেন কলকাতায় কোথায় মিলবে ফুচকার চপ? এই তথ্য অবাক করবে আপনাকে

Kolkata Food: ফুচকা (Phuchka) খেতে কে না ভালোবাসে! ফুচকার ( kolkata Phuchka) মতো এমন সুস্বাদু এবং লোভনীয় খাবার খুবই কম আছে। সে কলকাতার মানুষই হোক কিংবা বিদেশের! বাংলায় এসে ফুচকা ট্রাই করেননি এমন মানুষের সংখ্যা খুবই কম।

শুধু কলকাতাতেই নয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে বিক্রি হয় ফুচকা। শুধু নামই নয়, জায়গা অনুযায়ী বদলে যায় ফুচকার স্বাদও। তবে বাংলায় ফুচকার মধ্যে আলুর পুর তেঁতুল জলের নাম শুনলেই মুখে কেমন যেন জল চলে আসে। খাবার সময়ে মনেই থাকে না ঠিক কতগুলি খাচ্ছি। তবে সময়ের সঙ্গে বদলাচ্ছে ফুচকার স্বাদ।

image of street food

বাঙালির প্রিয় ফুচকাকে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের পরীক্ষা নিরিক্ষা চলছে। কেউ দিচ্ছেন চকলেট তো কেউ আবার চিজ! এছাড়াও ফুচকার মধ্যে মাংস-মাছ দিয়েও চলছে নানারকম এক্সপেরিমেন্ট চলছে। সম্প্রতি ফারায় ফুচকা বেশ জনপ্রিয় হয়েছে। যা অনেকটাউ ফায়ার পানের মতো। আগুন জ্বলছে আর সেই ফুচকাটাই খেতে হবে একবারে।

যা বেশ নজর কেড়েছে খাদ্যরসিকদেরও। তবে তা বলে ফুচকার চপ! হ্যাঁ! ঠিকই শুনছেন। সল্টলেক এলাকাতে বেশ জনপ্রিয় হয়েছে এই ফুচকার চপ ( Phuchkar CHOP)। একেবারে আলু মেখে-তেঁতুল জল দিয়েই তৈরি হচ্ছে চপের পুর। এমনকি সেই পুর পড়া হচ্ছে ফুচকার মধ্যেও। তবে পেটে যাওয়ার আগে সেই ফুচকা বেসনে ডুবিয়ে ফেলা হচ্ছে গরম তেলে। আর তা ভেজে তৈরি হচ্ছে ফুচকার চপ। আর তা রীতিমত তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছেন মানুষজনও।

galgappa

কিন্তু কোথায় পাওয়া যাচ্ছে ওই ফুচকার চপ?

সল্টলেক এফবি ব্লকের সামনে তৈরি হচ্ছে এই ফুচকার চপ। এই এফডি ব্লক সিটি সেন্টারের সামনেই। বলা ভালো বিধাননগর পুরসভার পিছনে। এফডি ব্লকেই বড় দুর্গাপুজো হয়। আর সেখানেই একটি তেলেভাজার দোকানে তৈরি হচ্ছে ফুচকার চপ। তবে দাম একটু বেশি!

এক একটা প্রায় ১০ টাকা করে পিস। তবে পুর একেবারে ঠাসা। একেবারে গোটা মুখে দেওয়া অসম্ভব। ফলে এত্ত বড় ফুচকার চপ খেতে ১০ টাকা খরচ করা জেতেই পারে।

তবে এই চপ খেতে হাতে কিছুটা সময় নিয়ে যেতে হবে। কারন এই চপ খেতে বহু মানুষই বিকেল হলেই ভিড় জমাচ্ছেন। ফলে আর কি! রবিবার ছুটির দিনে একবার চলে জেতেই পারেন এই চপ খেতে সল্টলেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+