Viral Street Food: চা-এর কাপে আস্ত রসগোল্লা! কলকাতার কোন গলিতে পাবেন এমন অভিনব খাবারের খোঁজ?
Kolkata Food: বাঙালির গর্বের (Viral Street Food In Kolkata) আর এক নাম রসগোল্লা । রসগোল্লা ( Rosogolla) খাওয়ায় আগ্রহ কারও কম, কারও বেশি! তবে রসগোল্লা যে কলকাতার একেবারে নিজের, সে কথা বুক ফুলিয়ে বলতে ভালবাসেন সবাই। তবে বাঙালির ভালবাসা তো রসগোল্লার মধ্যেই সীমাবদ্ধ নয়।
চা খান না, এমন বাঙালিও খুঁজে পাওয়া ভার। আর সেই দুটো জিনিসকেই এক জায়গায় এনে একেবারে যুগান্তকারী জিনিস বানিয়ে ফেলেছেন কলকাতার এক বাঙালি জুটি।

দক্ষিণ কলকাতার এক গলিতে মিলছে রসগোল্লা-চা (Rosogolla TEA)। হ্যাঁ ঠিকই পড়ছেন, চা-এ ডোবানো রসগোল্লা। এক অভিনব খাবার, তা বলাই যায়। অমিত ঘোষ ও প্রিয়াঙ্কা দাশগুপ্ত সেই চা-এর দোকানের নাম চুমুকে চমক।
একসময় চা -সংক্রান্ত নামী ব্র্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন অমিত ঘোষ নামে ওই ব্যবসায়ী। বাঙালির চা-প্রীতি সম্পর্কে তাঁর ভালই ধারনা তৈরি হয়ে যায় কয়েক বছরে। চায়ের দোকান তো অনেক আছে, একটু আলাদা স্বাদের কিছু বানিয়ে চমক দিতে চেয়েছিলেন তিনি। সেখান থেকেই এই রসগোল্লা-চা-এর ধারনা।

নিছকই চা-এ ডোবানো রসগোল্লা নয়, তার সঙ্গে আরও কিছু গোপন উপকরণ যোগ হয় তাতে, যার ফলে চা-এর স্বাদ বাড়ে আরও। রসে ডোবানো রসগোল্লা নয়, দুধে ডোবানো রসগোল্লাই দেওয়া হয় চা-এ। চা-এর স্বাদ হয়ে যায় একেবারে মালাই-এর মতো। রসগোল্লার ছানা আর চায়ের কড়া স্বাদ একেবারে মিলেমিশে একাকার।
দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পাশের গলিতে ঢুকে একটু এগোলেই মিলবে চুমুকে চমক দোকানটি। একই সঙ্গে পাটুলি, গাঙ্গুলি বাগান এবং যাদবপুর সুলেখাতেও এই সংস্থার দোকান রয়েছে। আর সেই দোকানে বিখ্যাত রসগোল্লা চা-এর দাম পড়বে কাপ প্রতি ৪০ টাকা। তবে শুধু রসগোল্লা-চা নয়, এই দোকানে দুধ দিয়ে তৈরি অন্তত ১৫ থেকে ১৬ রকমের চা পাওয়া যায়।

চায়ের দাম ৭ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত। এছাড়াও আছে দুধ ছাড়া রকমারি চা। রয়েছে বাটার চা, নলেন গুড়ের চা-এর মতো আরও অনেক মজাদার চা। প্রতিদিন দলে দলে মানুষ ভিড় করেন সেই দোকানে চা-খেতে। স্বাদ বদল করতে কোনও এক বিকেলে চলে যেতে পারেন আপনিও।

-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications