Kolkata Street Food: Corn Dog-এ কামড় দিয়েছেন কখনও? কলকাতাতেই এবার খাস কোরিয়ার স্বাদ
Kolkata Street Food: চিনা খাবার খেতে অনেকেই পছন্দ করেন। পিৎজা, বার্গারের সৌজন্য ইতালির স্বাদও বাঙালি পেয়েছে অনেক দিন হল। তবে এবার কলকাতায় পা রেখেছে কোরিয়া। হ্যাঁ, কোরিয়ার খাবার মেলে শহরের বেশ কয়েকটি জায়গায়।
স্বাদে ও চেহারায়, চেনা খাবারের তুলনায় একেবারে অন্যরকম সেগুলি। গড়িয়াহাটের ( best street food in kolkata) কাছে সেরকমই কিছু খাবার নিয়ে প্রতিদিন সন্ধ্যায় দাঁড়িয়ে থাকে একটি হলুদ রঙের ট্রাক। আর সেই ট্রাকের চারপাশে ক্রেতার ভিড় চোখে পড়ার মতো।

'ইয়াম ইয়াম কোরিয়ান বাকেট' নামে সেই দোকানে ( Korean Food In Kolkata) গেলেই মিলবে কোরিয়ার স্বাদ। কোরিয়ান কর্ন ডগ, কোরিয়ান রামেন, কোরিয়ান স্ট্রিট টোস্ট- এসবই হল ওই দোকানের বিশেষত্ব।
Kolkata Street Food: স্ট্রিট ফুডের থেকে এগুলো অনেকটাই আলাদা
কর্ন ডগে কামড় দিলেই মুখে পড়বে চিজ আর সসেজ। নুডলসের মতোই রামেনও বেশ জনপ্রিয়। চেনা স্ট্রিট ফুডের ( Kolkata Street Food) থেকে এগুলো অনেকটাই আলাদা। ৯৯ টাকা বা তার কমেও খাবার পেতে পারেন। আবার ২০০ টাকা বা তার ওপরের খাবারও আছে।
এছাড়া রয়েছে ফ্রায়েড চিকেন। কোরিয়ার ফ্রায়েড চিকেনের স্বাদ একেবারে আলাদা হয়, অনেক বেশি ক্রিস্পি বা মুচমুচে হয়। রেসিপি খুঁজে সেটাই বানান এখানকার কর্মীরা।
রিসার্চ করে খাবারগুলি তৈরি হয়েছে
একেবারে রিসার্চ করে খাবারগুলি (Kolkata Street Food) তৈরি করেছেন কলকাতার বাসিন্দা অর্ঘ্য মুখোপাধ্যায়। অর্ঘ্য জানিয়েছেন তিনি কলকাতার বাসিন্দা হলেও পড়াশোনা করেছেন চেন্নাইতে। ইন্সটাগ্রামে ফুড ট্রাক দেখেই উৎসাহিত হয়েছিলেন তিনি। এরপরই কলকাতায় শুরু করেন খাবারের সেই ব্যবসা।
তিনি জানান, কলকাতায় থাকার সময় তিনি দেখেছিলেন কোরিয়ান খাবারের রেস্তোরাঁ থাকলেও সেখানে যাওয়ার ক্ষমতা সাধারণ মধ্যবিত্তের নেই। তাই
১০ থেকে ২১ বছর বয়সী ছেলেমেয়েরা ভিড় করবেন
তিনি মনে করেছিলেন, একটা স্ট্রিট ফুডের ট্রাক (Kolkata Street Food) অত্যন্ত প্রয়োজনীয়, যেখানে ১০ থেকে ২১ বছর বয়সী ছেলেমেয়েরা ভিড় করবেন। এরপর আস্তে আস্তে ভাবনা-চিন্তা করে তৈরি ট্রাকের ব্যবস্থা করেন তিনি।
পরে কোরিয়ার লোকজনের সঙ্গে কথাও বলেন খাবারের রেসিপি ব্যাপারে। তারপর কয়েকজন কর্মী নিয়ে শুরু করেন ব্যবসা। আপাতত রমরমিয়ে চলছে সেই ব্যবসা। কলেজ পড়ুয়াদের ভিড়ই সেখানে সবথেকে বেশি দেখা যায় বলেই জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications