প্রকৃতির কোলে শান্তি খুঁজতে ঘুরে আসুন দেশের এই মনোরম জায়গাগুলিতে
ঘোরার প্রতি অমোঘ টান রয়েছে প্রচুর মানুষের। ভ্রমণের টানে দেশ বিদেশে যাত্রা করেন প্রচুর মানুষ। পাহাড়ের কোল থেকে সমুদ্রের ঢেউয়ের তালে তাল মেলাতে ভালোবাসেন প্রায় অনেকেই। তবে কাজের চাপে ছুটি পান না অনেকেই।
তাই এই পুজোর ছুটিতে কিংবা দীপাবলির ছুটিতে আপনিও কিন্তু দেশের এই সুন্দর জায়গা গুলিতে যেতে পারেন। প্রকৃতির কোলে শান্তি খুঁজে পাবেন আপনি। তালিকায় কোন কোন জায়গা রয়েছে, জানুন।

- মুন্নার
কেরালায় অবস্থিত মুন্নার। অনেকেই ঘুরতে চান এই জায়গাটিতে। বলা হয়, পশ্চিমঘাট পর্বতমালার ৫ হাজার ফুট উঁচুতে অবস্থিত এই জায়গাটি। সবুজ চা ও মশলার বাগানে ঘেরা জায়গাটিতে গেলে আপনার আর বাড়ি ফিরতে ইচ্ছা করবে না। তাছাড়া এখানে গেলে সাফারি, বোটিং করতে একদম ভুলবেন না।
- চেরাপুঞ্জি
মেঘালয় যাবেন আর চেরাপুঞ্জিতে ঘুরতে যাবেন না তাই আবার হয় নাকি! তাই ঘোরার জায়গার লিস্টে এবার নাম লিখুন চেরাপুঞ্জির। চেরাপুঞ্জি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গা। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। জলপ্রপাত আর প্রচুর গুহা রয়েছে। যেখানে গেলে প্রকৃতির শোভা দেখে আপনি বিভোর হবেনই।
- কুর্গ
কর্নাটকের কুর্গের নাম সকলেই জানেন। এখানে গেলে কফি বাগান, জলপ্রপাত দেখতে পাবেন। এর মনোরম শোভা আরও সুন্দর । তাছাড়া এখানে গেলে ট্রেকিং করতে, ক্যাম্পিং করতে একদমই ভুলবেন না।
- উদয়পুর
রাজস্থানে ঘুরতে গেলে অবশ্যই ঘুরে আসবেন উদয়পুর। উদয়পুরের রাজপ্রাসাদ থেকে এখানকার হ্রদের দৃশ্য কিন্তু বর্ষাকালে সবথেকে বেশি সুন্দর দেখায়। তাছাড়াও এখানে গেলে সাইড সিন করতে একদম ভুলবেন না। এখানে যে নিত্যদিন বাজার বসে তার সৌন্দর্য কিন্তু উপভোগ করার মত।
- মহাবালেশ্বর
মহারাষ্ট্রের মহাবালেশ্বরের নাম নিশ্চয়ই শুনেছেন। এই জায়গাটা কিন্তু দেখার মতন। এখানে পিকনিক করার প্রচুর স্পট রয়েছে। যদি শীতকালে যান তাহলে এইখানে গেলে ট্রেকিং করতে ভুলবেন না।
- কেরলের আলেপ্পি
আলেপ্পির নাম নিশ্চয়ই শুনেছেন। এখানকার হাউজ বোর্ডে কিন্তু অনেক শুটিংও করা হয়। আর তাছাড়া এখানে গেলে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
- মহারাষ্ট্রের লোনাভেল্লা
মহারাষ্ট্রের লোনাভেল্লায় পাহাড় ও জলপ্রপাত দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। এখানে সৌন্দর্য, অপরূপ। তাছাড়াও এখানে ট্রেকিং করার জায়গা রয়েছে। যদি আপনি ট্রেকিং করতে ভালোবাসেন, তাহলে আপনার জন্য এই জায়গাটি পারফেক্ট।
- মেঘালয়
উদয়পুরের সোলার অবজারভেটরি যেটি উদয়পুরে অবস্থিত। এশিয়ার সেরা সৌর পর্যটক কেন্দ্র এটি। এখানকার মনোরম শোভা কিন্তু অসাধারণ। যা দেখলে কিন্তু আপনার আর বাড়িতে আসতে ইচ্ছা করবে না।












Click it and Unblock the Notifications