Travel: শীতকালে ঘুরে আসুন দার্জিলিংয়ে, পাহাড়ের রানির মনোমুগ্ধকর শোভা দেখে মুগ্ধ হবেন আপনিও!
ঘুরতে যেতে কে না ভালোবাসে বলুন। তাছাড়া শীত পড়তেও আর বেশি দিন বাকি নেই। শীতের শুরুতেই যদি আপনি ভ্রমণ করতে চান, তাহলে কিন্তু আপনি ঘুরতে যেতেই পারেন দার্জিলিংয়ে। যেখানে গেলে চা বাগান থেকে টাইগার হিলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।
সেই সঙ্গে অবশ্যই কিন্তু দেখবেন সূর্যোদয়। যা না দেখলে কিন্তু আপনার দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া বৃথা হবে। দার্জিলিং যাওয়ারই বা সেরা সময় কখন, তাছাড়া সবসময়ই যে পকেট ভরা থাকবে তা নয় অর্থাৎ খুব সস্তায়তেও আপনিও কিন্তু দার্জিলিং ভ্রমন করতে পারেন।

- পাহাড়ের রানি কাকে বলা হয়
শীতের শুরুতেই ঘুরে আসুন দার্জিলিংয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গা। এই জায়গা থেকেই আপনি কিন্তু বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। আর এই জায়গাকেই কিন্তু পাহাড়ের রানি বলা হয়। তাই এই শীতের শুরুতে আপনিও ভ্রমণ করুন দার্জিলিংয়ে।
- কোন মাসে এখানে ঘুরতে যাবেন
সৌন্দর্যের জন্য বিখ্যাত কিন্তু দার্জিলিং। দেশ- বিদেশ থেকে নানান পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। এখানে ঘুরতে যাওয়ার সেরা সময় হল ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস ও সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস। এখানকার আবহাওয়া এতটাই মনোরম যে এখানে গেলে আপনার আর বাড়ি আসতে ইচ্ছা করবে না।
- কোন কোন জায়গা ঘুরে দেখবেন
এখানে ঘুরতে গেলে একবার হলেও ঘুরে দেখবেন সূর্যোদয় থেকে চা বাগানে। ঘুরে যদি এসে হোটেলে যখন বসবেন তাহলে গ্যারান্টি যে আপনার বাড়ি ফিরতে ইচ্ছা করবে না। এখানকার অসাধারণ সৌন্দর্যের টানেই ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন।
- কিসে যাবেন এই জায়গায়
তবে নিশ্চয়ই ভাবছেন, কীভাবে যাবেন দার্জিলিংয়ে। দার্জিলিঙে যেতেই বা কত সময় লাগবে আপনার। আপনি বাস, ট্রেন, প্লেন বা নিজস্ব গাড়িতেও কিন্তু আপনি দার্জিলিং খুব সহজেই পৌঁছে যেতে পারেন। তাই এই শীতের শুরুতে আপনিও ঘুরতে যেতে পারেন।
- ট্রেনে কীভাবে যাবেন
যদি আপনি ট্রেনে দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে প্রথমে আপনাকে যেতে হবে। তারপর সেখান থেকে বাস বা যেকোনোও গাড়ি ভাড়া করে আপনি দার্জিলিং পৌঁছে যাবেন।
- বিমানে কীভাবে যাবেন
যদি আপনি ফ্লাইটে যেতে চান তাহলে প্রথমে বিমানে আপনাকে বাগডোগরা পর্যন্ত আসতে হবে। সেখান থেকে আপনি বাস বা কোনও গাড়ি ধরে তিন ঘন্টার পথ খুব আরামেই পৌঁছে যেতে পারবেন দার্জিলিংয়ে।
- নিউ জলপাইগুড়ি থেকে কীভাবে যাবেন
আপনি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে আপনি কিন্তু টয়ট্রেনে করেও দার্জিলিংয়ে পৌঁছে যেতে পারেন। প্রায় ৭০ কিলোমিটারে যাত্রায় প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা খুব সহজেই পৌঁছে যাবেন। ইউনেস্কো কিন্তু এটিকে বিশ্বের ঐতিহ্যের মধ্যেই অন্তর্ভুক্ত করেছেন।
- কতদিন হাতে সময় নিয়ে ঘুরতে যাবেন আপনি?
দার্জিলিং ঘুরতে এলে অন্তত হাতে তিন থেকে চারদিন সময় নিয়ে আসবেন। কারণ প্রথমে আপনাকে টাইগার হিল দেখতে হবে সকাল সাড়ে চারটার মধ্যে। ঘর থেকে বেরোবার আগে অবশ্যই কিন্তু সোয়েটার, জ্যাকেট নিতে ভুলবেন না অর্থাৎ শীত পোশাক নিতে একদমই ভুলবেন না।
- কোন কোন খারাপ খাবেন
টাইগার হিল থেকে সূর্যোদয়ের সৌন্দর্য দেখে আপনার মন যে ভরে যাবে। দার্জিলিঙে ঘুরতে আসবেন, বিখ্যাত মোমো খাবেন না, তাই আবার হয় নাকি। এখানে এলে একদমই কিন্তু মোমো খেতে ভুলবেন না। এখানকার মোমোর স্বাদ কিন্তু অসাধারণ। যা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না।
- কোন জায়গা ঘুরে দেখতে ভুলবেন না
কীভাবে চা চাষ করা হয়, তাও কিন্তু দেখতে পারবেন আপনি। সেই সঙ্গে শীতকালে গেলে অবশ্যই কমলালেবু খাবেন। এখানে এলে দার্জিলিংয়ে এলে অবশ্যই চিড়িয়াখানা, তেনজিং রক, রক গার্ডেন অবশ্যই যাবেন। সেই সঙ্গে বৌদ্ধ স্তূপ পরিদর্শন করতে ভুলবেন না। আর যদি পারেন একবার ঘুরে ঘুরতে পারেন।












Click it and Unblock the Notifications