Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে বড়দিনের ছুটিতে দেশের এই জায়গাগুলিতে ভ্রমণ করুন আপনিও

ডিসেম্বর মাস শুরু হওয়া মানেই উৎসবের আমেজ শুরু হয়ে যাওয়া। এই সময় ক্রিসমাস থেকে নববর্ষের ছুটিতে সকলে বন্ধু বান্ধব কিংবা আত্মীয়-স্বজন, পরিবার মনের মানুষের সঙ্গে ঘুরতে যায়। ঠান্ডায় ঠান্ডায় ঘোরার মজাই কিন্তু আলাদা। সেই সঙ্গে যদি থাকে গরম এক কাপ কফির সঙ্গে একটা কেকের টুকরো। তাহলে তো কোনও কথাই নেই! তাই এই বড়দিনের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন আপনি?

দূরে যদি কোথাও যেতে না চান কিংবা কম বাজেটে যেতে চান তাহলে কিন্তু ভারতের এই জায়গাগুলোতে আপনিও যেতে পারেন। বড় দিনের ছুটিতে আনন্দ করে কাটাতে পারবেন এখানে। কোন কোন জায়গা রয়েছে সেই তালিকায়, দেখুন।

ছবি সৌজন্য- pexels

পন্ডিচেরি
আপনি সমুদ্রে ঘুরতে যেতে একটু বেশি পছন্দ করেন, তাহলে দেরি না করে পন্ডিচেরি আপনি ঘুরে আসতে পারেন। এখানকার শান্তিপূর্ণ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। পাশাপাশি সমুদ্র সৈকতের পাশে আপনার সঙ্গীকে নিয়ে আপনি দাঁড়াতে পারবেন। সেই সঙ্গে সুন্দর সাজানো গোছানো একটি গির্জায় গিয়ে আপনি আপনার ছুটিকে আনন্দের সঙ্গে কাটাতে পারেন। এখানে গেলে প্রোমেনাদ বিচ, মাহি বিচ ঘুরতে যেতে ভুলবেন না।

কলকাতা
কলকাতায় যে শুধুমাত্র দুর্গাপুজো, কালীপুজো হয় তা কিন্তু নয়। বড় করেও কিন্তু পালন করা হয় ক্রিসমাস। তা কিন্তু পার্কস্ট্রিট গেলে আপনি দেখতেই পাবেন। এখানে গিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালও আপনি যেতে পারবেন। ঘুরে নিন নন্দনও। এই উৎসবের মরশুমে অবশ্যই ঘুরে নিন পুরো কলকাতা শহর।

গোয়া
ক্রিসমাসের ছুটি কাটাতে গোয়া যাবে না তাই আবার হয় নাকি! গোয়াতে এই সময়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। নানান পার্টির আয়োজন করা হয়। ফুল দিয়ে সাজানো হয়। নানান সংগীত উৎসবের আয়োজন করা হয়। আর এই বড়দিনের সময় গোয়ার সমুদ্র সৈকতে কিন্তু বহু পর্যটক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসেন। বিশেষ গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্ণাটকের কুর্গ
কুর্গকে ভারতের স্কটল্যান্ড বলা হয়। যদি আপনার স্কটল্যান্ড যাওয়ার স্বপ্ন থাকে তাহলে এই বড়দিনে আপনি কিন্তু এই কুর্গে গিয়ে সেই স্বপ্ন মেটাতে পারেন। ডিসেম্বর মাসের ঠান্ডায় যখন আপনি কফি বাগানের পাশ দিয়ে হেঁটে যাবেন, সেই দৃশ্য আপনাকে মুগ্ধ করবে তা নিশ্চয়ই বুঝতে পারছেন।

মুম্বই
মুম্বই ঘুরতে যেতে অনেকেই ভীষণ পছন্দ করেন। কম বাজেটে আপনিও ঘুরতে যেতে পারেন এখানে। এই উৎসবের মরশুমে গেলে বান্দ্রা, হিল রোড, চার্চ অত্যন্ত জনপ্রিয়। প্রায় প্রত্যেক মাসেই কিন্তু প্রচুর পর্যটক এখানে আসেন। তাছাড়াও রয়েছে জুহু ব্রিজ, গেটওয়ে অফ ইন্ডিয়া। যা কিন্তু মুম্বইকে আরও আকর্ষণীয় করে তোলে। আর ডিসেম্বরে এই জায়গাগুলো খুব সুন্দর ভাবে সাজানো হয়। তাই ডিসেম্বরে ছুটিতে আপনিও পা রাখতে পারেন এই মুম্বইতে।

তামিলনাড়ুর উটি
যদি আপনি পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করেন তাহলে কম বাজেটে ক্রিসমাসের ছুটি দিয়ে আপনি ঘুরে আসতে পারেন তামিলনাড়ুর উটিতে। এখানে অনেক গির্জা রয়েছে। তাছাড়াও এখানে উটি লেকে গেলে সেখানকার নৈসর্গিক সৌন্দর্য যা আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। এখানে গেলে আপনি কিন্তু হট চকলেট খেতে একদম ভুলবেন না।

শিলং
বড়দিন থেকে নববর্ষের যে ছুটিটা পাচ্ছেন সেই সময় কিন্তু আপনি ঘুরে আসতে পারেন শিলংয়ে। এখানে গেলে উটি আপনি যাবেনই। এখানে গেলে লেডি হায়দারারি পার্ক দেখতে একদম ভুলবেন না। সেই সঙ্গে সাইট সিন অবশ্যই ঘুরে দেখবেন।

সিমলা
তুষারপাত ভীষণ পছন্দ করেন আপনি? বড়দিনে ঘুরেই আসুন সিমলা। পাহাড়ের রানিকে দেখবেন না তাই আমার হয় নাকি। হিমাচল প্রদেশের এই আইকনিক হিল স্টেশনটি দেখার জন্য দূরদূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসেন। এখানে গেলে স্কিইং করতে একদম ভুলবেন না।

জম্বু, কাশ্মীর
বড়দিনের ছুটিতে আপনিও ঘুরে আসতে পারেন জম্বু- কাশ্মীরে। এখানে গেলে তুষারপাত দেখার পাশাপাশি সেখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানে গেলে ট্রেকিং, ক্যাম্পিং করতে একদম ভুলবেন না।

মানালি
ডিসেম্বর মাসে মানালি যে খুব সুন্দর করে সাজানো হয় তা অনেকেই জানেন। বরফে থাকা পাহাড় থেকে ক্যাফেতে আপনি কিন্তু আপনার সঙ্গীকে নিয়ে দারুন সময় কাটাতে পারবেন। তাছাড়া এখানে সোলাং ভ্যালি, রোটাং পাসের মতন মনোরম দৃশ্যগুলি দেখতে একদম ভুলবেন না।

উত্তরাখণ্ডের আউলি
প্রায় প্রতি মাসেই কিন্তু বহু পর্যটক এখানে আসেন ঘুরতে। তবে এই ক্রিসমাসের সময় কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো হয়। এখানে অনেক গির্জা রয়েছে আপনি অ্যাডভেঞ্চার করে কিন্তু বছরের শেষটাকে কাটাতে পারবেন আপনিও। বড়দিনের ছুটিতে আপনিও কিন্তু এই জায়গায় ঘুরে আসতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+