Yongong Sikkim: রোপওয়ে থেকে দেখুন কাঞ্জনজঙ্ঘা, পুজোর ছুটিতে বেড়িয়ে আসুন সিকিমের এই জায়গায়

রোপওয়ে থেকে কখনও কাঞ্জনজঙ্ঘার দৃশ্য উপভোগ করেছেন। তাহলে চলে আসুন এখানে। উত্তরবঙ্গের কাছেই রয়েছে এই জায়গা। সিকিমের একেবারে আনকোড়া অফবিট ডেস্টিনেশন। দক্ষিণ সিকিমের ছোট্ট গ্রাম ইয়ংগং। সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাবাংলা থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে এই জায়গাটি।

পাহাড়-জঙ্গল-ট্রেকিং এবং নিরিবিিল জায়গা বেড়াতে পছন্দ করেন। তাহলে চলে আসুন সিকিমের এই জায়গায়। একেবারে নিরিবিলি জায়গা। সেখানে কাছেই রয়েছে মৈনাম ওয়াইল্ডলাইফ স্যাঞ্চুয়ারি। ইংগং থেকে সেখানে ট্রেকিং করে যেতে পারেন আবার গণ্ডোলা রোপওয়ে করেও সেখানে পৌঁছনো য়ায়। যেখান থেকে কাঞ্জনজঙ্ঘার ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। সূর্যাস্ত এবং সূর্যোদয় দুই দৃশ্যই উপভোগ করা যায়।

Yongong Sikkim

রোপওয়ের ভাড়া আবার একটু বেশি। ১০০০ টাকা করে রোপওয়ের ভাড়া। রোপওয়ের স্টেশনের কাছে আবার বেশ কিছু ক্যাফেটেরিয়া এবং স্থানীয় হস্তশিল্পের দোকান রয়েছে। যেমনরা রাবাংলার বুদ্ধা পার্কে দেখতে পান। বেশ কিছু বড় বড় হোটেলও রয়েছে। এইখান থেকে কাঞ্জনজঙ্ঘা অসাধারণ দেখতে লাগে।

Yongong Sikkim

এখানে আবার পেলিংয়ের মতো একটি স্কাইওয়াকের কাজও চলছে। কাছেই রয়েছে জলপ্রপাত, টি গার্ডেন। নেয়া জলপ্রপাত। টি দে কো লেক, মনেস্ট্রি রয়েছে সেখানে। আবার রাবাংলা কাছে হওয়ায় েটমি টি গার্ডেনও ঘুরে নীতে পারেন। বর্ষায় এখানকার নেয়া জলপ্রপাত অসাধারণ হয়ে ওঠে। জলপ্রপাতের কাছেই একটি ন্যাচেরাল সুইমিং পুলের মতো তৈরি হয়েছে। সেখানে স্নানও করা যায়। শিলিগুড়ি থেকে এখানে পৌঁছতে ৫ ঘণ্টা সময় লাগে। গ্যাংটল থেকে ইয়ংগংয়ের দূরত্ব ৫৫ কিলোমিটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+