Year ender 2024: বছরভর বিশ্বের এই পর্যটন স্থানগুলিতে ভ্রমণ প্রেমীরা বেশি ভিড় করেছেন, কিন্তু কী রয়েছে সেখানে?

২০২৪ সাল প্রায় শেষের পথে। প্রায় প্রতিবছরে কিন্তু প্রচুর পর্যটক প্রেমীরা ভ্রমণের নেশায় বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে বেড়ায়। চলতি বছর বিশ্বের কোন জায়গাগুলিতে পর্যটন প্রেমীরা সব থেকে বেশি ঘুরেছেন, জানেন?

আমেরিকান সার্ভ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, চলতি বছর সব থেকে বেশি মানুষ এই জায়গাগুলিতে ঘুরতে গেছেন। এমন কী রয়েছে? যার জন্য ভ্রমণপ্রেমীরা এখানে ভিড় করেছেন। বছরের শেষে জেনে নিন সেই জায়গাগুলি কী কী, আপনিও কি গেছেন?

Niagara water falls

  • ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম

চলতি বছর ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে প্রচুর পর্যটক এখানে ঘুরতে এসেছেন। মিউজিয়ামটি আমেরিকায় রয়েছে। এখানে গেলে আপনি হাজার হাজার বছরের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। ১৮৮৯ সালে নিউইয়র্ক সিটিতে প্রতিষ্ঠিত হয়েছিল এই মিউজিয়াম। যা দেখতে প্রতি বছর প্রচুর মানুষ এখানে ছুটে আসেন। আর চলতি বছর সব থেকে বেশি মানুষ পর্যটক এখানে ভ্রমণ করেছেন।

  • নায়াগ্রা জলপ্রপাত

নায়াগ্রা জলপ্রপাত একটি বিশ্ব বিখ্যাত জলপ্রপাত। প্রতি বছরই প্রচুর মানুষ এখানে অমোঘ সৌন্দর্যের টানে ঘুরতে আসেন। চলতি বছর পর্যটনপ্রেমীদের কাছে এই জায়গাটি খুব জনপ্রিয় ছিল। তিনটি জলপ্রপাত মিলে একটি জলপ্রপাত এটি। জলপ্রপাতটি কানাডা ও নিউইয়র্ক সীমান্তে অবস্থিত। একে কানাডিয়ান ফলসও বলা হয়। এই জলপ্রপাতটি ৫০ মিটার উঁচু থেকে পরে, যে কারণে এর সৌন্দর্য অসাধারণ। যা দেখে চোখ ফেরাতে পারেন না অনুগামীরা।

  • এডিনবার্গ দুর্গ

এই দুর্গ স্কটল্যান্ডে অবস্থিত। এই ঐতিহাসিক দুর্গ দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপ্রেমীরা এখানে আসেন। পাথর কেটে এই দুর্গটি তৈরি করা হয়েছে। ১৬৬৩ সাল পর্যন্ত এটি একটি বিলাসবহুল রাজকীয় প্রাসাদ ছিল। ১৭ শতক থেকে এই দুর্গটি সেনাবাহিনী থাকার জন্য ব্যবহার করা হচ্ছে।

  • টাওয়ার অফ লন্ডন এবং ব্রিটিশ মিউজিয়াম

টাওয়ার অফ লন্ডনের যে সৌন্দর্য অসাধারণ। যার টানেই কিন্তু প্রতিবছর মানুষ এখানে ছুটে আসেন। যদি এই টাওয়ারটিকে একটি দুর্গ বলা চলে। আগে কিন্তু এটি একটি রাজপ্রাসাদ ছিল। পরে তা দুর্গে পরিণত হয়েছে। ১০৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে এটি। ১১০০ থেকে ১৯৫২ সালের মধ্যে এই জায়গাটি কারাগারের জন্য ব্যবহৃত হতো। পাশাপাশি ব্রিটিশ মিউজিয়ামও কিন্তু পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়। বর্তমানে এটি একটি ভ্রমণ কেন্দ্র হয়ে উঠেছে। আর যা দেখতে এই বছর সব থেকে বেশি মানুষ এখানে এসেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+