Year Ender 2024: চলতি বছর গুগলে মোস্ট সার্চড ঘোরার জায়গা কোনগুলি?
চলতি বছর প্রায় শেষের পথে। সারা বছর ধরেই সকালের কিন্তু ঘুরতে যেতে থাকেন। শীতকাল, বর্ষাকাল, গরমকালের কেউ তোয়াক্কা করেন না। সব মাসেই কিন্তু সকলে বড় ট্রিপের পরিকল্পনা করে থাকেন।
দেশের মধ্যেই যে সকলে ঘুরতে যান তা কিন্তু নয়। বিদেশের মাটিতেও পা রাখেন অনেকে। চলুন জেনে নিন ২০২৪ সালে সব থেকে বেশি গুগলে সার্চ করা হয়েছে কোন জায়গাগুলি। আপনিও কি এই জায়গাগুলি সার্চ করেছেন?

- আজারবাইজান
আজারবাইজানের ইতিহাস, সংস্কৃতি, আধুনিকতা ভারতীয়দের কাছে বেশ পছন্দের। যা দেখার জন্য অনেক পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। এখানে রয়েছে প্রাচীন অগ্নি মন্দির, কাস্পিয়ান সাগরের অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করতে আপনিও এখানে আসতে পারেন। চলতি বছর গুগলে সবথেকে বেশি সার্চ করা হয়েছে এই জায়গাটি। কোথায় থাকবেন, কী খাবেন, কেমন ভাবে ঘুরবেন, তা জানতে এই জায়গা সার্চ করেছেন।
- বালি
ভারতীয়দের কাছে বালি জায়গাটা ঘোরার মূল পর্যটনকেন্দ্র তা আমরা সকলেই জানি। বিশেষত যারা ম্যারেডকাপেল অর্থাৎ হানিমুনের জন্য অনেকেই এখানে আসেন। তাছাড়া অনেকেই ঘুরতে যাওয়ার জন্য ইন্দোনেশিয়ার বালি জায়গাটি বেছে নেন। এখানকার প্রধান আকর্ষণই হল সমুদ্র সৈকত। যা দেখতে প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় করেন।
- মানালি
এই হিল স্টেশনটি দেখতে সকলেই কিন্তু প্রায় এখানে ভিড় করেন। তা শীত, গ্রীষ্ম, বর্ষা যেকোনও মাসেই হোক। এখানে ট্রেকিং, প্যারাগ্লাইডিং করবার জন্য অনেকেই এখানে আসেন। শীতের মরসুমে এখানকার তুষারপাত উপভোগ করতে পারেন আপনিও।
- কাজাখস্তান
এই বছর গুগলে মোস্ট সার্চড করার জায়গার মধ্যে একটি হল কাজাখস্তান। চ্যারিন ক্যানিয়ন ও কোলসাই হ্রদের মতো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে সকলে আসেন। এখানকার গ্রামগুলিতে গেলে সেখানকার সৌন্দর্য আপনিও উপভোগ করতে পারবেন।
- জয়পুর
পর্যটকদের কাছে জয়পুর একটি আকর্ষণীয় পর্যটন স্থান। এখানকার সাংস্কৃতিক, ঐতিহ্য, হাওয়া মহল, রাজপ্রসাদ, হস্তশিল্পের জন্য পর্যটকেরা এখানে ভিড় করেন। তাছাড়া এখানকার ইতিহাস জানতে অনেকেই ইচ্ছুক ।
- জর্জিয়া
অনেক পর্যটক এই জর্জিয়া ঘুরতে আসেন এখানকার সৌন্দর্য দেখার জন্য। ককেশাস পর্বতমালার সুন্দর দৃশ্য, তিবিলিসির পাথরের অলিগলিতে ঘোরার জন্যই অনেকে কিন্তু এই জায়গাটি সার্চ করেছেন। জর্জিয়ার সংস্কৃতি, সেখানকার স্ট্রিট ফুড খেতে অনেকেই এই জায়গায় ঘুরতে যান।
- মালয়েশিয়া
প্রচুর মানুষ এই বছর মালয়েশিয়ায় ঘুরতে গেছেন। সেই সঙ্গে অনেকেই গুগলে সার্চ করেছেন এই জায়গাটি সম্বন্ধে। এখানকার বিখ্যাত পেট্রোনাস টাওয়ার, ল্যাংকাউই, সৈকত উপভোগ করতে অনেকেই এখানে গেছেন। তাছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ।
- অযোধ্যা
রাম মন্দির উদ্বোধনের পর অযোধ্যায় প্রচুর মানুষ ভিড় করেছেন। এখানকার প্রাকৃতিক ঐতিহ্য অসাধারণ। যা দেখার জন্য অনেকেই এখানে এসেছেন।
- কাশ্মীর
সবথেকে বেশি ভারতীয়রা এই জায়গাটি সার্চ করেছেন। এখানকার ডাল লেক , তুষারবৃত পর্বত দেখার জন্য অনেকেই এখানে আসেন। এখানকার টিউলিপ বাগান কিন্তু অসাধারণ।
- দক্ষিণ গোয়া
গোয়াতে সারাবছরই পর্যটকেদের ভিড় থাকে। দক্ষিণ গোয়া পর্যটকেদের কাছে খুব আকর্ষনীয় একটি জায়গা। কম দামে ভালো খাবার থেকে পানীয় কিন্তু এখানে পাওয়া যায়।












Click it and Unblock the Notifications