Year Ender 2023: ছুটি কাটাতে কোথায় যাবেন ভাবছেন? জেনে নিন গুগলে এবছরে সবচেয়ে বেশি সার্চ হয়েছে কোন জায়গাগুলি
ছুটির আমেজ শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। বড়দিনের ছুটিতে অনেকেই বাড়িতে ফিরে আসেন বিদেশ থেকে। পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেকেই কোথাও না কোথাও যেতে চান। যাঁরা এই নিয়ে ভাবনা চিন্তা করছেন কোথায় যাবেন। একবার জেনে নিন চলতি বছরে গুগলে সবচেয়ে বেশি সার্চে এসেছে কোন জায়গাগুলি।
প্রথমেই রয়েছে ভিয়েতনাম। একটা সময়ে এই দেশটি ভারতের চেয়েও গরিব ছিল। কিন্তু হঠাৎ করে গত কয়েক বছরে পর্যটন মানচিত্রে সেরা হয়ে উঠেছে এই দেশটি। শীতকালে বেডানোর আদর্শ জায়গা। তেমন ঠান্ডা নেই। সেকারণে ছোট থেকে বৃদ্ধ সকলেই এখানে যেতে পারেন। খবচ যে বিশাল কিছু সেটাও বলা যাবে না। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অনেকটাই কম খরচে এখানে ঘুরে আসা যায়।

তারপরেই রয়েছে আমাদের দেশের গোয়া। গোটা বরাবরই ভারতের জনপ্রিয়তম পর্যটন কেন্দ্র। এমনকী ভারতের সিংহভাগ বিদেশি পর্যটক আসেন গোয়ায় ছুটি কাটাতে। এই সময়ে গোয়া আরও মোহময়ী। বড়দিনের উৎসবে গোয়া জমজমাট হয়ে থাকে। অ্যাংলো সংস্কৃতির কারণে গোয়া একটা বিদেশের ভাইবসও দেয়।
এর পরেই রয়েছে বালি। যাঁদের সদ্য বিয়ে হয়েছে তাঁরা এই বড়দিনের ছুটি বালিতে ঘুরে আসতেই পারেন। বালি এককথায় রোমান্টিক হলিডে যাপনের সেরা জায়গা। বালিকে ল্যান্ড অব গডসও বলা হয়ে যাকে। নীস সমুদ্রে সাদা বালির সৈকত। অসম্ভব সম্মোহন জাগানো একটা জায়গা এই বালি।
এরপরেই রয়েছে শ্রীলঙ্কা। দ্বীর রাষ্ট্র আমাদের প্রতিবেশী। আমরা একে রাবণের লঙ্কাও বলে থাকি। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে শ্রীলঙ্কা অসাধারণ। ভিসা ছাড়াই ভারতীয়রা এখন শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারেন। গত কয়েক বছর ধরে শ্রীলঙ্কা পর্যটন মানচিত্রে ভালমতোই জায়গা করে নিয়েছে।
তারপরেই রয়েছে আমাদের কাশ্মীর। কাশ্মীর এখন সাদা বরফে মোড়া। গুলমার্গ, শ্যোনমার্গে চলছে তুষারপাত। এই তুষারপাতের মজা উপভোগ করতে চলেই আসতে পারেন এখানে। এমনিতেও ভূস্বর্গে এখন সারাবছরই পর্যটকের সংখ্যা বিপুল হারে বেড়ে গিয়েছে। শীত কি বর্ষা সবসময়েই কাশ্মীরে ছুটছেন পর্যটকরা।












Click it and Unblock the Notifications