Year Ender 2023: শীতের ছুটিতে কোথায় যাবেন? রইল বর্ষশেষের সেলিব্রেশনের ডেস্টিনেশনের হদিশ
আর পা থাকছে না বাড়িতে। কখন ট্রেনে-বাসে চড়ে নতুন জায়গায় পা রাখবেন তার জন্য যেন তর সইছে না। কারণ আর একটা সপ্তাহ পরেই শেষ হয়ে যাবে বছরটা। শেষ কটা দিন একটু অন্যরকম ভাবে কাটাতে কোথায় যাবেন এখনও যাঁরা ভেবে পাচ্ছেন না তাঁদের জন্য রইল এই ৫ জায়গার সন্ধান।
বড়দিন মানেই ক্রিসমাস ট্রি, কেক, হট চকলেট আর পাহাড়। সেখানে বর থাকলে তো কথাই নেই। যেন মনে হবে স্যান্টার দেশে পৌঁছে গিয়েছেন। আর এই সব পেতে হলে উত্তরভারত হচ্ছে সেরা জায়গা। কারণ নভেম্বর মাস থেকেই উত্তরভারতের একাধিক জায়গায় তুষারপাত শুরু হয়ে গিয়েছে।

২০২৪-কে অভ্যর্থনা জানাতে সবার আগে যে জায়গাটির নাম না করলেই নয় সেটি হল হিমাচল প্রদেশের সিমলা। সিমলা সারাবছরই পর্যটকে ঠাসা। শীতে যেহেতু হাড়কাঁপানো ঠান্ডা আর তুষারপাত শুরু হয়ে যায় অনেকেই এই সময় সিমলায় যেতে চান না। সেদিক থেকে বলতে গেলে িডসেম্বর মাসটা সিমলায় অফসিজিন। তাহ সহজেই হোটেল পেয়ে যােব। তার উপরে সিমলার অপরূপ এক মোহময়ী সৌন্দর্য।
সিমলা এলে মানালি অসবেন না তা কি হয়। কাজেই সিমলার পরেই যে জায়গাটির নাম করতে হয় সেিট মানালি। এখানে ক্যাফের গরমে ধোঁয়া ওঠা কফির স্বাদ িনতে িনতে তুষার শুভ্র হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আবার ঘরে বসে থাকার প্রয়োজন নেই। ঘুরে আসতে পারবেন হিড়িম্বা মন্দির। সোলাং ভ্যালি, রোটাং পাস। রোটাং পাস জব উই মেটের কথা মনে করিয়ে দেবে।
এর পরেই আসলছে আউলির নাম। উত্তরাখণ্ডের আউলি। যাঁরা স্কি করতে পছন্দ করেন। বরফে অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে পছন্দ করেন তাঁদের জন্য সেরা জায়গা আউলি। বরফে ঢেকে যায় গোটা উপত্যকা। চার ধাম ছাড়াও যে উত্তরাখণ্ডের অন্য এক সৌন্দর্য রয়েছে সেটা এই আউলিতে এলে বোঝা যায়। আউলির একটি হ্রদ রয়েছে সেটি শীতকালে জমে বরফ হয়ে যায়। আর সেই হ্রদের উপরেই হয় স্কি।
হিমাচল প্রদেশের সিমলা মানালি ছাড়াও আরও একটি জায়গা রয়েছে এই সময়ে বেড়ানোর জন্য আদর্শ। সেই জায়গাটি হল ডালহৌসি। পাঠানকোট থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরেই এই হিলস্টেশন। এখানকার সৌন্দর্য মুগ্ধ করে সারাবছরই। তবে শীতে এর সৌন্দর্য আলাদা রকমের। এখানেই থাকেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। এখান থেকে পঞ্চপুলা, কালাটপ অভয়ারণ্য ঘুরে দেখতে পারেন। তিব্বতিদের বাজার রয়েছে সেখানে তাঁদের হাতে তৈরি একাধিক জিনিস কিনতে পারেন।
শীতের ছুটি কাটানোর আরেকটি সেরা জায়গা হল উত্তরাখণ্ডের কৌশানী। একে ভারতের সুইৎজারল্যান্ড বলা হয়ে থাকে। প্রকৃতি যেন সব সৌন্দর্য এখানে উজার করে দিয়েছে। এখানে একাধিক দেখার জিনিস রয়েছে। সৌমেশ্বর ভ্যালি, সুমিত্রানন্দন মিউজিয়াম, আবার কৌশানীর শাল ফ্যাক্টরি থেকেও জিনিস কিনতে পারেন। এখােন খুব ভাল শাল পাওয়া যায়।












Click it and Unblock the Notifications