Year Ender 2023: পাহাড় জঙ্গল নয় ঝাঁ চকচকে শহর পছন্দ? জেনে নিন ২০২৩-এ পর্যটকদের সবচেয়ে পছন্দের সিটির তালিকা

বেড়ানো মানেই যে পাহাড় জঙ্গল তা নয়। তার বাইরে অনেকেই শহরে বেড়াতে যেতে পছন্দ করেন। যাঁদের কাছে শহর বেশি আকর্ষনীয় জানেন কি ২০২৩এ পর্যটকরা সবচেয়ে বেশি কোন শহরগুলিকে পছন্দ করেছেন। বর্ষবরণের ডেস্টিনেশন বাছাইয়ের আগে জেনে নিন একবার।

পর্যটকদের পছন্দে বরাবরই শীর্ষে থেকেছে প্যারিস। এবারও তাই। ইউরোপের সংস্কৃতির রাজধানী বললে ভুল হবে না প্যারিসকে। প্যারিসের সৌন্দর্য আরও গোটা বিশ্বের পর্যটকদের কাছে সমান ভাবেই আকর্ষনীয়। যেখানে একদিকে রয়েছে শিল্প সাহিত্য আরেকদিকে রয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য আইফেল টাওয়ার।

Year Ender 2023

তবে এবার শহর কেন্দ্রীয় পর্যটনের ক্ষেত্রে প্যারিসকে সমান ভাবে টক্কর দিয়েছে দুবাই। গত কয়েক বছরে হঠাৎ করেই পর্যটন মানচিত্রে দুবাইয়ের জনপ্রিয়তা বেড়েছে। এমনকী ভারতীয় পর্যটকরাও দুবাইয়ে ভিড় করেন। প্যারিসের পরেই রয়েছে দুূবাইয়ের স্থান। সিঙ্গাপুরের থেকেও দুবাই এখন জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরেও এখন ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েেছ। কম খরচে সিঙ্গাপুর ঘুরে আসা যাচ্ছে। তার উপরে আবার ভিসায় ছাড় দেওয়ায় আরও ভারতীয় পর্যটকের সংখ্যা বেড়েছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের নাইট লাইফের টানেই পর্যটকরা ভিড় করছেন বেশি।

কাজেই ভাবনা চিন্তা করে নিন বর্ষবরণের জন্য কোন শহরে যাবেন। কারণ তালিকায় জাপানের টোকিও থেকে আমেরিকার নিউইয়র্ক, আবারক স্পেনের মাদ্রিদ, রোম শহরও কিন্তু পিছিয়ে েনই। কোথায় যাবেন ট্রেন্ড মেনে না একেবারে অন্যরকম কোনও শহরে সেটা অবশ্য আপনারই পছন্দ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+