Year Ender 2023: জানেন ২০২৩ সালে গুগল সার্চে কোন জায়গা গুলি সবচেয়ে বেশি এসেছে
দরজায় কড়া নাড়ছে ক্রিসমাস। বছর শেষ হতে আর এক সপ্তাহ বাকি। শেষ মুহূর্তে যাঁরা বেড়ানোর পরিকল্পনা করেছেন তাঁরা গুগলে সবচেয়ে বেশি সার্চ করেছেন কোন জায়গাগুলি জানেন। সেই তালিকায় রয়েছে ভারতের মাত্র দুটি জায়গা।
একটি জায়গা কাশ্মীর আর কুর্গ। কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণার পর থেকে পর্যটকের যেন ঢল নেমেছে। বিদেশি পর্যটকরা ভিড় করেছেন। এমনকী ভারতীয়দেরও এখন হট ফেবারিট ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়েছে। এখন সারা বছরই পর্যটকরা ভিড় করছেন ভূস্বর্গে। কাজেই ২০২৩এ সবচেয়ে বেশি গুগলে সার্চ ডেস্টিনেশনের মধ্যে রয়েছে এই কাশ্মীর।

এছাড়া দক্ষিণ ভারতের কুর্গ। যাঁরা এখনও কুর্গ দেখেননি তাঁরা বুঝতে পারবেন না কতটা সুন্দর এউ জায়গাটি। পশ্চিমঘাট পর্বতমালার মাঝে একটা হিলস্টেশন এটি যে উত্তর ভারতের যেকোনও ডেস্টিনেশনকে হার মানাতে পারে সেটা এখানে এলে বোঝা যায়। কর্নাটকের এই জায়গায় একদিকে যেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য আরেকদিকে রয়েছে ঐতিহাসিক সব জায়গা। দুর্গ-পাহাড়-ঝরনা সব একজায়গায়। সেকারণে ২০২৩-এ গুগল সার্চে কুর্গও রয়েছে।
তবে এবার ভারতীয়রা যেন একটু বেশিই বিদেশ ভ্রমণে মন দিয়েছিলেন। সেকারণে গুগল সার্চে বারবার উঠে এসেছে ভিয়েতনাম, বালি, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। আর গোয়া তো বরাবরই ভারতীয়দের হটফেবারিট জায়গা। একদিকে ভারতে যেমন সর্বাধিক বিদেশি পর্যটক গোয়া দেখতে আসেন। তেমন ভারতীদের মধ্যেও যেন গোয়া যাওয়ার হিরিক দেখা গিয়েছে।
হঠাৎ করে ভিয়েতনামের জনপ্রিয়তা তৈরি হয়েছে পর্যটনমানচিত্রে। ২০২৩এ সবচেয়ে সার্চ হওয়া পর্যটন কেন্দ্রের তালিকায় শীর্ষে রয়েছে ভিয়েতনাম। নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত ভিয়েতনামে বেড়ানোর সেরা সময় বলে মনে করা হয়। এই সময় সেখানে বেশি গরমও থাকে না। শীত নেই বললেই চলে। একেবারে মনোরম আবহওয়া।
তারপরেই রয়েছে সিঙ্গাপুর-থাইল্যান্ড। এই জায়গাগুলিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভারতীয় পর্যটকরদের কাছে। সিঙ্গাপুরে ভারতীয়দের ভিসায় ছাড় দেওয়া হয়েছে। পর্যটক টানতেই এই ঘোষণা করা হয়েছে। অ্যদিকে শ্রীলঙ্কাতেও ভারতীয় পর্যটকদের ভিসা লাগছে না। চেন্নাই থেকে কয়েক ঘণ্টার সফরেই পৌঁছে যাওয়া যাচ্ছে শ্রীলঙ্কায়।
ভারতের যে জায়গা গুলি ২০২৩ সালে সবচেয়ে বেশি সার্চে এসেছে তার মধ্যে কাশ্মীর, কুর্গ ছাড়াও রয়েছে গোয়া। বড়দিনের ছুটি কাটানোর আদর্শ জায়গা গোয়া। এই সময় এক কথায় পর্যটকদের ঢল নামে গোয়ায়। বিদেশি পর্যটকরাও এখানে ভিড় করেন এই সময়। গোয়া যেহেতু অ্যাংলো ইন্ডিয়ান সংস্কৃতির সেকারণে গোয়ায় ক্রিসমাসের ভাইবসটা একটু বেশি পাওয়া যায়।












Click it and Unblock the Notifications