Travel: পাহাড়ি বাজার পেরিয়ে ছোট্ট গ্রাম, ঘুরে আসুন ইয়াংসাম
উত্তর সিকিম এবার ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তার কোপে। সেকারণে বেশিরভাগ পর্যটক ভিড় করেছিলেন পেলিং, রাবাংলা, নামচিতে। কিন্তু জানেন কি পশ্চিম সিকিমও কোনও অংশে কম সুন্দর নয়। একদিকে কাঞ্চনজঙ্ঘা অন্যদিকে প্রকৃতি দুেয়র সহাবস্থান এখানে।
উত্তর সিকিম যেম ন রুক্ষ-শুষ্ক। পশ্চিম সিকিমে কিন্তু সবুজের সমাহার। এই পশ্চিম সিকিমের একটি পরিচিত পর্যটন কেন্দ্র হল রিনচেংপং। ছোট্ট পাহাড়ি গ্রাম। কিন্তু অসম্ভব সুন্দর এর প্রাকৃতিক শোভা। এই রিনচেংপং থেকে আবার ঢিল ঢোড়া দূরত্বে রয়েছে আরেকটি অপরূপ সুন্দর জায়গা যার নাম ইয়াংসাম।

ইয়াংসামে একদিকে পাহাড় আরেকদিকে জঙ্গল। রিনচেংপং বাজার থেকে মাত্র ২ কিলোমিটার গেলেই দেখা মেলে এই পাহাড়ের। এখানে সারািদন প্রকৃতির শোভা দেখেই কাটিয়ে দেওয়া যায়। এতোটাই সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। একেবারে দূষণ মুক্ত আবহাওয়া। নেই পর্যটকদের ভিড়।
একেবারে মাটি গন্ধে ভরা বাতাসে শ্বাস নিতে পারবেন এখানে এলে। পাহাড়ের বাজার যারা দেখেননি তাঁদের কাছে রিনচেংপং বাজার একটা নতুন অভিজ্ঞতা হবে। খুব একটা বড় নয় এই বাজার তবে পাওয়া যায় সব জিিনস। কারণ পাহাড়ের এই সব ছোট ছোট বাজারগুলির উপরে আশপাশের একাধিক গ্রামের বাসিন্দা নির্ভর করে থাকেন। কাজেই ইয়াংসামে আসার সময় এখানে খানিক সময় ঘুরে নিতে পারেন। আবার ইয়াংসামেও থাকার ব্যবস্থা রয়েছে। ছোট ছোট হোমস্টে রয়েছে সেখানে।












Click it and Unblock the Notifications