Travel: শীতকাল মানেই পিকনিক মুড, চলে আসুন শহরের নতুন ডেস্টিনেশনে
শীতকাল মানেই বেড়ানো। শহর জুড়ে একাধিক জায়গায় চলছে মেলা। তার সঙ্গে শুরু হয়ে গিয়েছে পিকনিক মুড। এই শহরেই রয়েছে একাধিক পিকনিক স্পট। তার মধ্যে নতুন সংযোজন বায়ো ডায়ভার্সিটি পার্ক। কোথায় সেটি শুনলে চমকে উঠবেন।
কলকাতা শহরের অতি পরিচিত জায়গা ভিআইপি রোড। তার পাশ দিয়ে চলে গিয়েছিল খাল। দুর্গন্ধে যেখানে রাস্তা দিয়ে মানুষ নাকে চাপা দিয়ে যেতেন সেখানেই গড়ে উঠেছে এই বায়ো ডায়ভার্সিটি পার্ক। দমদম পার্ক, বাঙ্গুর অ্যাভিনিউ, লেকটাউন এলাকা জুড়ে বিস্তৃত বিস্তীর্ণ খালটিকে সাজিয়ে তোলা হয়েছে মনোরম পার্ক হিসেবে।

শুধু যে পিকনিক তা নয়, এখানে বিকেলে বেড়াতে আসতে পারেন অনেকে। শহরের সৌন্দর্যায়নের নাম করে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে ভিআইপি রোডের এই এলাকাটি। প্রায় ১০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে এটি। গোটা এলাকাটি বড় বড় গাছ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।
গাছ দিয়ে সরণী তৈরি করা হয়েছে। সবুজ ঘাসের লন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। খালটির সংস্কার করা হয়েছে। খালটির নাব্যতা বাড়ানো হয়েছে। যাতে জল জমে না থাকে সেকারণে খালটিকে সংস্কার করা হয়েছে। পার্কের ৬টি গেট করা হয়েছে। নানা ফুলের গাছ রয়েছে এখানে। সেই সঙ্গে রয়েছে নানা রকমের দুর্গাঠাকুরের মূর্তি।
এখানে অনায়াসেই কাটিয়ে দেওয়া যায় একটা বেলা। বাড়ি থেকে খাবার নিয়ে এসে সুন্দর পিকনিক করা যায়। আবার বিকেল সন্ধেটাও কাটিয়ে দিতে পারেন এখানে। কাজেই শহরে ইকোপার্কের সঙ্গে শহরের নতুন একটা পার্ক তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications