হানিমুনে সঙ্গীকে নিয়ে কোথায় যাবেন ভাবছেন, কম খরচে ঘুরে আসুন এই জায়গাগুলোতে

হানিমুনে সঙ্গীকে নিয়ে কোথায় যাবেন ভাবছেন, কম খরচে ঘুরে আসুন এই জায়গাগুলোতে

বিয়ের পর হনিমুনে যাওয়া মাস্ট। সেটা কী আর না গেলে হয় বলুন। তবে বিয়ের সময় খরচ অনেকটাই হয়ে যায়। তারপর আবার ঘুরতে যেতে টাকা খরচ। একটু অসুবিধায় পড়তে হয় সকলকেই। নতুন সঙ্গীকে নিয়ে মনের মত জায়গায় নিয়ে যেতে সকলেই চায়। কিন্তু ওই যে বললাম টাকার কথা আগে ভাবতে হয়! তবে, আর চিন্তা নেই কম খরচেই বিয়ের পর নবদম্পতিরা ঘুরে আসুন এই রোমান্টিক জায়গাগুলে। দেখেবেন ভালোবাসা এতে আর বাড়বে। দেখেনিন স্বল্প খরচে কোথায় হনিমুন সারবেন আপনি।

কেরল

কেরল

কেরল জায়গার নাম কমবেশি সকলেই শুনেছেন। এখানকার রাজধানী তিরুবনন্তপুরম একটি পাহাড়ের ওপর অবস্থিত। কেরলে গেলে একবার হলেও মুন্নার, কোভালাম, আলেপ্পি ঘুরে আসুন। ৪ থেকে ৫ রাত কাটাবেন, ঘুরুন ৬ থেকে ৭ টা জায়গায়, তাও আবার রোমান্টিক জায়গায়। খরচ কত জানেন, মাত্র ১৮ হাজার টাকা।

গোয়া

গোয়া

গোয়া প্রায় প্রত্যেকেরই স্বপ্নের জায়গা। তাও যদি বিয়ের পর যাওয়া যায়। তাহলে তো কোন কথাই নেই। একবার ভেবে দেখুন গোয়ায় গিয়ে হাতে হাত রেখে আপনারা একসঙ্গে কথা বলছেন, ছবিটা শুধু কল্পনা করুন। তাহলে দেখবেন কত ভালো লাগছে। কিন্তু ভাবছেন যেতে অনেক টাকা খরচ পড়বে তা কিন্তু একদমই নয়। মাত্র ৪০ হাজার টাকায় ঘুরে আসুন গোয়া। ছয় দিনে আপনার খরচ পড়বে মাত্র ৪০ হাজার টাকা। তাহলে আর দেরি না করে বিয়ের পরেই ঘুরে আসুন গোয়া।

রাজস্থান

রাজস্থান

রাজস্থান তাও আবার হানিমুন ভাবাই যায় না। মরুভূমি, উট আলাদা ফিলিংস কি ঠিক বললাম? এখনও বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন ভাবছেন, তাই আর দেরি না করেই রাজস্থানে হানিমুনটা সেরে ফেলুন। অনেক টাকা খরচ হবে, একদমই নয় রাজস্থানের হানিমুন প্যাকেজ কত জানেন? মাত্র খরচ ২০ হাজার টাকা। এখানে এমন কিছু দর্শনীয় স্থান আছে যা দেখতে আপনার খুব ভালো লাগবে।

হিমাচল প্রদেশ

হিমাচল প্রদেশ

হানিমুনের সবথেকে ভালো জায়গা হল হিমাচল প্রদেশ। ঘোরার সব থেকে ভালো জায়গায় হল হিমাচল প্রদেশ। ৪ থেকে ৫ দিনের জন্য হানিমুনে যাওয়ার প্ল্যান করছেন, মাত্র ১৫ হাজার টাকায় হানিমুন করে আসুন এখানে। পারলে মানালিতেও একবার ঘুরে আসতে পারেন।

 উত্তরাখণ্ড

উত্তরাখণ্ড

চলছে বিয়ের মাস অনেকেরই চার হাত এক হচ্ছে, তবে ভাবছেন হানিমুনে কোথায় যাবেন চিন্তা কি? ঘুরে আসুন উত্তরাখণ্ড। মাত্র ১৩ হাজার টাকায় ঘুরে আসতে পারবেন উত্তরাখণ্ড। জানেন তো এখানে আপনার পছন্দের পাহাড় আছে। উত্তরখণ্ডে গেলে একবার হলেও আউলি, ঋষিকেষ ঘুরে আসুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+