Travel: বুদ্ধদেবের মন্দির দর্শন করতে চাইছেন? রইল দেশের সেরা মন্দিরগুলির ঠিকানা
বৌদ্ধধর্মের কথা সকলেই জানেন। ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে এই ধর্মের প্রভাব। অহিংসাই এই ধর্মের মূলে। সারা বিশ্বে অসংখ্য বৌদ্ধ মন্দির রয়েছে, যদি আপনি বৌদ্ধ মন্দিরে ঘুরতে যেতে চান, তাহলে দেশের এই স্থানগুলিতে একবার হলেও যেতে পারেন আপনি।
এখানে গেলে অনেক বৌদ্ধ শিল্প, স্থাপত্য এবং ইতিহাস সম্পর্কে জানতে আপনারা জানতে পারবেন। তবে এই জায়গাগুলি একটিও কিন্তু দূরে নয়। যা কিন্তু আমাদের দেশের মধ্যে আছে। অল্প খরচেই আপনি কিন্তু এই জায়গাগুলিতে ঘুরে আসতে পারবেন। দেখুন তো গেছেন কিনা?

- বুদ্ধগয়া
বৌধি বৃক্ষের তলায় পঞ্চম শতাব্দীতে ভগবান বুদ্ধ জ্ঞান অর্জন করেছিলেন বলে শোনা যায়। বিহারের বুদ্ধ গয়ায় অবস্থিত মহাবোধি মন্দির। বৌদ্ধ ধর্মাবলীদের অন্যতম পবিত্র স্থান এটি। যদি আপনি ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই এখানে একবার ঘুরে আসতে পারেন। এখানে হলুদ বেলে পাথর দিয়ে তৈরি বুদ্ধদেবের ধ্যানকরা অবস্থার মূর্তি রয়েছে। যা দেখার জন্য দেশ, বিদেশ থেকে অনেক মানুষ আসেন।
- সাঁচি স্তূপ
মধ্যপ্রদেশের সাঁচি স্তূপ। সম্রাট অশোক কর্তৃক নির্মিত মন্দিরগুলির মধ্যে এটিএকটি। এটি একটি বৌদ্ধ ধর্মের মন্দির। এখানে গেলে বুদ্ধদেবের জীবন ও শিক্ষাসম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তাছাড়াও এখানে বৌদ্ধদেবের নানান ভাস্কর্য ও সংস্কৃতি উল্লেখ রয়েছে।
- মহাপরিনির্বাণ
উত্তর প্রদেশের কুশিনগরের মহাপরিনির্বাণ মন্দিরটি ভগবান বৌদ্ধের মন্দির। এটি অত্যন্ত শান্ত ও পবিত্র তীর্থস্থান। স্থাপত্য-ভার্স্কযের দিক থেকে এই মন্দির অনেক এগিয়ে। এখানে বুদ্ধদেব বিশ্রামরত অবস্থায় রয়েছেন। এখানে প্রচুর মানুষ আসেন। দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্ত বুদ্ধদেবের এই মন্দিরে আসেন।
- ধৌলি গিরি স্তূপ
ধৌলি গিরি স্তূপ হল সেই স্থান, যেখানে সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এখানে গেলে অশোকের জীবন সম্পর্কে আপনি জানতে পারবেন। এই জায়গাটি শান্তির প্রতীক। এছাড়াও, এখানে অশোকের শিলালিপি রয়েছে, যা বৌদ্ধ ধর্মের প্রচারের কথা বলে।
- থিকসে মঠ
এই মঠটি হল তিব্বতি বৌদ্ধধর্মের বৃহত্তম মঠ। যা লাদাখের অন্যতম প্রধান ধর্মীয় স্থান। এখানে ৪৯ ফুট উঁচু ভগবান বুদ্ধের মূর্তি রয়েছে।
- সারনাথ মন্দির
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান হল সারনাথের মন্দির। এটি নিমাণ করেছিলেন মৌর্য রাজা অশোক। আপনি সপ্তাহান্তে পরিবারকে নিয়ে ঘুরে আসুন ও দর্শন করে আসুন এই মন্দিরগুলিতে।












Click it and Unblock the Notifications