Travel: বিপদে পড়তে না চাইলে শীতকালে ঘুরতে গেলে অবশ্যই সঙ্গে রাখুন এই জিনিসগুলি

শীতকালে ঘুরতে যেতে সকলেই ভীষণ পছন্দ করেন। তবে এই শীতকালে পাহাড় বা সমুদ্র যেখানে আপনি ঘুরতে যান না কেন সেখানকার সৌন্দর্য কিন্তু অসাধারণ। ঘুরতে গেলে ঘোরার ইচ্ছাটাও কিন্তু ক্রমশ বাড়তে থাকে।

তবে এই ঠান্ডায় যখন ঘুরতে যাবেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, সঙ্গে অবশ্যই এগুলো নিয়ে যেতে হবে আপনাকে। তবেই কিন্তু আপনি ভালোভাবে ঘুরতে পারবেন। সেই সঙ্গে ঘুরতে গিয়ে কোনও সমস্যাতেই আপনাকে পড়তে হবে না। কী কী নিয়ে ঘুরতে যাবেন আপনি, জানুন।

travel

  • গরম জামা কাপড়

গরম জামাকাপড় অবশ্যই সঙ্গে রাখবেন। এই শীতকালে যখন আপনি ঘুরতে যাবেন অবশ্যই শরীর গরম করবার জন্য জ্যাকেট, সোয়েটার, মাফলার, যেকোনও জামা কাপড় সঙ্গে রাখুন। এতে আপনি যতই ঠান্ডায় ঘুরতে যান না কেন, তাতে কিন্তু আপনার কষ্ট হবে না। নাহলে শ্বাসকষ্টের সমস্যা, জ্বর, সর্দি কাশিতেও ভুগতে হতে পারে আপনাকে।

  • মেডিকেল কিট

আপনি শীতকালে ঘুরতে যাচ্ছেন, সেই কারণে আমরা ত্বক শুকিয়ে যেতে পারে। ঠোঁট ফাটার সম্ভাবনা রয়েছে। তাই এসময় মেডিকেল কিট সঙ্গে রাখুন। হাত, পায়ে ব্যথা হলে বা কেটে গেলে আপনি অ্যান্টিসেটিক ক্রিম দিতে পারেন কিংবা পেটের কোনও সমস্যা হলে আপনি ওষুধ খেতে পারেন। সেই ক্ষেত্রে আপনি সব ধরনের ওষুধ সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করুন।

  • থার্মাল বোতল

শীতকালে ঘুরতে যাওয়ার সময় অবশ্যই থার্মাল বোতল নিজের কাছে রাখুন। যাতে গরম জল, চা, কফি ইত্যাদি আপনি নিয়ে যেতে পারবেন কিংবা দোকান থেকে কিনে এনেও খেতে পারবেন। এতে আপনার শরীর গরম থাকবে। শরীরে শক্তিও পাবেন। না হলে অনেক সময় কিন্তু ঠান্ডার কারণে আপনার গলারও নানান সমস্যা হতে পারে।

  • সঠিক জুতো পরুন

ঠান্ডায় ঘুরতে গেলে অবশ্যই জুতো কিন্তু ভালো পরে যাবেন। অর্থাৎ ওয়াটার প্রুভ জুতো মানে পুরো পা আপনার ঢাকা থাকবে এমন জুতো পরবেন। সেই সঙ্গে মোজা পরুন। যাতে আপনার পায়ে যাতে ঠান্ডা না লাগে সেদিকে বিশেষ নজর দেবেন।

  • পাওয়ার ব্যাঙ্ক

সব জায়গায় ঘুরতে গেলে আপনি কিন্তু মোবাইল চার্জ দেওয়ার জায়গা পাবেন না, সেই জন্য পোর্টেবল চার্জার, একটা ছোট টর্চ সঙ্গে নিয়ে যাবেন। যদি কোনও পাহাড়ি অঞ্চলে ঘুরতে যান, তাহলে সেখানে তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসে , তাছাড়া শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়। সেই ক্ষেত্রে তা জ্বালাতে পারবেন। নাহলে আপনাকে নানান সমস্যায় পড়তে হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+