নতুন করে খুলল বক্সার সিকিয়াঝোরা পর্যটন কেন্দ্র
পুজোর মুখে খুলে গেল বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত সিকিয়াঝোরা পর্যটন কেন্দ্র। স্থানীয় দুটি গোষ্ঠীর বিবাদের জেরে গত ১৫ জুন বন্ধ হয়ে গিয়েছিল পর্যটন কেন্দ্রটি
পুজোর মুখে খুলে গেল বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত সিকিয়াঝোরা পর্যটন কেন্দ্র। স্থানীয় দুটি গোষ্ঠীর বিবাদের জেরে গত ১৫ জুন বন্ধ হয়ে গিয়েছিল পর্যটন কেন্দ্রটি। স্থানীয় ব্লক এবং জেলাপ্রশাসনের কর্তাদের উপস্থিতিতে মঙ্গলবার খুলে দেওয়া হয় পর্যটন কেন্দ্রটি।

গত বছর ১৬ ধরে উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি। আলিপুরদুয়ার রেলস্টেশন থেকে গাড়ি ভাড়া করে যাওয়ার ব্যবস্থা আছে। হোমস্টের সুবিধাও আছে এই পর্যটন কেন্দ্রের আশপাশে।
পর্যটন কেন্দ্রের এলাকার মধ্যে রয়েছে নৌকা বিহারের বন্দোবস্ত। ঝোরা জলে নৌকা বিহারের জন্য রয়েছে একাধিক বোট। আগে থেকে একটি বোট ছিল। আনা হয়েছে আরও ৪টি বোট। রয়েছে শিশু উদ্যানও। পর্যটন কেন্দ্রে আমোদ-প্রমোদের জন্য নানা রকমের ব্যবস্থাও রয়েছে।

স্থানীয় বন পরিচালন কমিটির মহিলা সদস্যরা পর্যটন কেন্দ্রটি চালাতেন। কিন্তু এরই মধ্যে দুটি গোষ্ঠী তৈরি হয়ে যায় এবং তাদের মধ্যে বিবাদের জেরেই ১৫ জন বন্ধ হয়ে গিয়েছিল পর্যটন কেন্দ্রটি। অনিয়ম থামাতে হস্তক্ষেপ করে বনদফতর। কয়েক মাস বন্ধ থাকায় সময় পর্যটন কেন্দ্রের সংস্কার করা হয়। বন দফতর, স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েতের সহযোগিতায় সাজিয়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্রটি। নতুন গেট তৈরির সঙ্গে পর্যটকদের জন্য রেস্তোরাঁও তৈরি করা হয়েছে। পর্যটকদের জন্য বসার জায়গাও রাখা হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এই পর্যটন কেন্দ্রে কম করে ২৫০ জন কর্মসংস্থানের বন্দোবস্ত রয়েছে। পর্যটন কেন্দ্রের লভ্যাংশও ভাগ করে দেওয়া হয় সদস্যদের মধ্যে। ফলে সিকিয়াঝোরা পর্যটন কেন্দ্রটি খুলে যাওয়ায় স্বভাবতই খুশি বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের মানুষজন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications