রাহুল গান্ধীর নির্বাচনী আসন ওয়াইনাদ এক স্বপ্নসুন্দর ট্যুরিস্টস্পটও ! বেড়িয়ে নেওয়ার কিছু টিপস

কংগ্রেসের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে উত্তর প্রদেশের আমেঠি ছাড়াও দক্ষিণভারতের কেরলের ওয়াইনাদ থেকে ভোট যুদ্ধে লড়তে চলেছেন সভাপতি রাহুল গান্ধী।

কংগ্রেসের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে উত্তর প্রদেশের আমেঠি ছাড়াও দক্ষিণভারতের কেরলের ওয়াইনাদ থেকে ভোট যুদ্ধে লড়তে চলেছেন সভাপতি রাহুল গান্ধী। রাজনৈতিক মানচিত্র ছাড়াও ওই এলাকার আরও একটি পরিচিতি রয়েছে। কেরলের অন্যতম স্বপ্নসুন্দর জায়গা ওয়াইনাদ। বেঙ্গালুরু থেকে ২৭৮ কিলোমিটার দূরের এই এলাকার সবুজ প্রকৃতি মন ছুঁয়ে যেতে বাধ্য। দেখে নেওয়া যাক এই এলাকার কিছু বিখ্য়াত টুরিস্ট স্পট।

চেম্বরা

ওয়ানাদের কলাপেট্টার চেম্বরা পিক অত্যন্ত বিখ্যাত। সবুজ প্রকৃতির গায়ে মেঘের আল্পনার মাঝেই রয়েছে এই পিক। এখানে প্রায় ২০০০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত সবুজ পাহাড়ের চূড়ায় রয়েছে 'হার্ট শেপ'এর একটি হ্রদ। ট্রেকিং প্রিয় মানুষের কাছে এটি স্বর্গ! তবে এর জন্য টিকিট কাটতে হয়। যার দাম শুরু ৫০০ টাকা থেকে। আগে থেকে বুকিং থাকলে, এবং খুব সকালে পৌঁছলে তবেই চেম্বরার সৌন্দর্য দেখা যায়।

পথিমুগামের জল

পথিমুগামের জল

ওয়াইনাদ আপনাকে সবসময়েই স্বাগত জানাবে বিখ্যাত পথিমুগমের জল দিয়ে। গোলাপী রঙের এই জলে থাকে রক্ত পরিশুদ্ধ করার হার্বাল কিছু পন্থা। এলাকাবাসীদের দাবি এই জল একাধিক শারীরিক অসুস্থতাকে কাটিয়ে তুলতে সাহায্য করে। যার মধ্যে অন্যতম ব্লাড সুগার।

কুরুয়াদ্বীপ

কুরুয়াদ্বীপ

ব্যাম্বু রাফ্টিং এর শখ থাকলে, এই কুরুয়াদ্বীপ কখনওই মিস করবেন না। এখানে জঙ্গলে ঘেরা জায়গা মন মাতিয়ে দিতে পারে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের।

পুকোট লেক

পুকোট লেক

প্রকৃতির সঙ্গে খানিকটা সময় একাকিত্বে কাটাতে হলে অবশ্যই দেখে আসতে হবে ওয়াইনাদের পুকোট লেক।সবুজে ঘেরা এই এলাকা ওয়াইনাদের অন্যতম আকর্ষণ।

কফি ও চা বাগান

কফি ও চা বাগান

এলাকায় কফি চাষ ও চা বাগানের মাধুর্য দেখতে হলে বৈথিরি ও কালাপেট্টা এলাকাগুলি ঘুরে দেখতে হবে। অসামান্য সৌন্দর্যে ঠাসা রয়েছে এই এলাকা। পাশাপাশি ওয়াইনাদের স্পাইস গার্ডেনে না গেলে বড় আফসোস হবে! সেখানে দারচিনি থেকে ভ্যানিলা, কোকো গাছের চাষ দেখার পাশাপাশি থাকছে কেরলার বিভিন্ন বিখ্যাত মশলার সম্ভার কেনাকাটার সুযোগ।

বনসুরা সাগর ড্যাম

বনসুরা সাগর ড্যাম

এশিয়ার অন্যতম বৃহৎ 'আর্থ ড্যাম' কেরলের বনসুরা সাগর ড্যাম। এই এলাকার বিশালতা আর ততোধিক সুন্দর প্রাকৃতিক দৃশ্য নজর কেড়ে নেয়। তাই পর্যটকদের মন কাড়তে বাধ্য এই এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+