একা ভ্রমণ করতে চান? দেখুন সেরা ছয়টি দেশের নাম

একা ভ্রমণ করতে চান? দেখুন সেরা ছয়টি দেশের নাম

নিউজিল্যান্ড একা ভ্রমণকারীদের জন্য সেরা জায়গা নিউজিল্যান্ড দেশটি হিমবাহ, রেইনফরেস্টের জন্য প্রথম থেকেই সুপরিচিত। দক্ষিণ আল্পসের চূড়ায় এবং বাঞ্জি জাম্পিং, জেট বোটিং, কিংবদন্তি মিলফোর্ড ট্র্যাকে হাইকিং এবং অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত। আপনি যদি একাই সেখানে ভ্রমণে যান,তাহলে সেখানে সুন্দর সময় কাটিয়ে আসতে পারবেন।

একক ভ্রমণকারীদের জন্য নরওয়ে অন্যতম

একক ভ্রমণকারীদের জন্য নরওয়ে অন্যতম

নিশীথ সূর্য ইংরেজিতে যাকে বলে 'মিডনাইট সান',উত্তর মেরুর বরফে আচ্ছন্ন নরওয়ে এই নামেই পরিচিত। সারা বছরই এ দেশে কনকনে ঠান্ডা থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে, উত্তর মেরুর অরোরার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দেয়। একক ভ্রমণকারীর জন্য এই স্থানটি উপভোগ্য। এখানে বিলাসবহুল হোটেল থেকে ট্রেক উপভোগ করার জন্য সর্বোত্তম ব্যবস্থা রয়েছে এখানে।

 তালিকায় রইল সুইজারল্যান্ড

তালিকায় রইল সুইজারল্যান্ড

সুইস সৌন্দর্য বরাবর আমাদের কাছে ড্রিমল্যান্ড হিসেবে ধরা দিয়েছে। গভীর অরণ্যের ভেতরে ডুপ্লেক্স বাড়ি, তার চারপাশে আঙুর, আপেল, কিউই সহ বিভিন্ন পাম ফলের বাগান। পাহাড়ের ঢালে পরিকল্পনামাফিক আবাসস্থল। একক ভ্রমণের জন্য সুইজারল্যান্ড স্মরণীয় হয়ে থাকবে।

একা ভ্রমণের জন্য জাপান সেরা পছন্দ

একা ভ্রমণের জন্য জাপান সেরা পছন্দ

চেরি ফুলের দেশ জাপান। জাপানিদের সংস্কৃতি ও ঐতিহ্যের বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আলাদা। জাপানের চতুর্দিক সমুদ্র দ্বারা বেষ্টিত। কিছুটা দূরে দক্ষিণ কোরিয়া অবস্থিত। এখানে আপনি হট স্প্রিং স্নান উপভোগ করতে পারেন। জেন বাগানে ধ্যান করতে পারেন এবং একটি সুশি রেস্তোরাঁর কাউন্টারে খাবারের স্বাদগ্রহণ করতে পারেন।

 একাই ঘুরে আসুন সুইডেন

একাই ঘুরে আসুন সুইডেন

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুইডেন বিশ্বের মানুষের কাছে অনেক পছন্দের একটি দেশ। এই দেশে রয়েছে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ও নান্দনিক স্থাপত্যে নির্মিত ভবন। আপনি এখানে আউটডোর ক্যাফেতে সেরা সময় কাটাতে পারেন। মার্কেটিং এর শখ থাকলে কেনাকাটা করতে পারেন। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না।

 ইন্দোনেশিয়া ভ্রমণকারীদের জন্য সেরা পছন্দ

ইন্দোনেশিয়া ভ্রমণকারীদের জন্য সেরা পছন্দ

ইন্দোনেশিয়ার বালিকে দ্য লাস্ট প্যারাডাইস অন আর্থ বলে অভিহিত করা হয়েছে। বালির সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। এখানে আসলে মন্দিরের বৈচিত্র দেখতে পারবেন। প্রাকৃতিক পরিবেশের মুগ্ধতায় আগত পর্যটকরা বার বার বালিতে অবকাশ যাপনের জন্য ফিরে আসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+