Travel: শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, বৃদ্ধ বাবা-মাকে নিয়ে কম খরচে ঘুরে আসুন এই জায়গাগুলিতে
একদিকে যেমন জিনিসের দাম বাড়ছে, তেমন বাড়ছে যাতায়াত ভাড়াও। কাজেই এখন বেড়াতে যাব বললেই যে বেড়িয়ে পড়া যাচ্ছে তা নয়। ট্রেন বাড়া, হোটেল ভাড়া, খাবার খরচ সব চিন্তা ভাবনা করে বেরোতে হচ্ছে। পুজোর ছুটি শেষ সামনে এখন শীতের ছুটি।
এখন থেকেই শীতের ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন সকলে। এই শীতে অনেকেই পাহাড়ে যেতে চান না। বিশেষ করে যাঁদের পরিবারে প্রবীণ বা বৃদ্ধ সদস্য রয়েছে। শিশুরা থাকলেও অনেক সময় তাঁরা পাহাড়ে যেতে চান না শীতে। আবার দিঘা-পুরীও অনেকে যেতে পছন্দ করেন না।

সেক্ষেত্রে কোথায় যাবেন পরিবারের সকলকে নিয়ে। বাড়ির বয়স্ক এবং শিশুদের নিয়ে শীতকালে যেতে পারবেন কলকাতার কছেই এমন একটি জায়গা হল বেনারস। এখানে একদিকে যেমন কাশী বিশ্বনাথ মন্দির রয়েছে তেমনই এলাহাবাদের প্রয়াগ রয়েছে। আবার জানুয়ারি মাসের পর তো খুলে যাবে অযোধ্যার রাম মন্দিরের দরজাও।
বেনারস এমন একটি জায়গা যেখানে সব বয়সের মানুষ বেড়াতে যেতে পারেন। তীর্থর পাশাপাশি ঘোরাও হয়। একসঙ্গে লখনউ ঘুরেও আসতে পারেন। যাঁরা বেশি হাঁটাহাঁটি করতে পারবেন না তাঁদের জন্য সেরা জায়গা এই বেনারস। গঙ্গার ঘাটে অরতি দেখা আর নৌকায় করে গঙ্গায় ঘোরা সবটাই সম্ভব হয়। শীতে বয়স্কদের নিয়ে কম খরচে বেড়ানোর সেরা জায়গা বেনারস।
তারপরেই রয়েছে দক্ষিণ ভারতের একাধিক জায়গা। বিশেষ করে কর্নাটক, কেরল এই সময় বেড়ানোর পক্ষে আদর্শ। কর্নাটকের হাম্পি। যা ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। তুঙ্গভদ্রা নদীর তীরে প্রায় ১৬ বর্গমাইল অঞ্চল জুড়ে অবস্থিত হাম্পির ধ্বংসাবশেষ। সেই সঙ্গে দেখে নিতে পারেন বেলুর, হালেবিদ এবং সোমনাথপুরার মন্দির। এই জায়গাগুলোর প্রাকৃতিক সৌন্দর্য এতই সুন্দর যে আপনি এক দেখাতেই মুগ্ধ হবেন।
তারপরেই যে জায়গার নাম না করলেই নয় সেটা হল কুর্গ। কুর্গকে দক্ষিণভারতের স্কটল্যান্ড বলা হয়ে থাকে। এতোটাই সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। যাতায়াতেও খুব বেশি ঝক্কি নেই। হাওড়া থেকে ট্রেনে মহীসূর সেখান থেকে গাড়িতে কুর্গে পৌঁছে যাওয়া যায়।












Click it and Unblock the Notifications