Travel: একা বেড়ানোর ট্রেন্ডে গা ভাসাতে চান, জেনে নিন দেশের কোথায় নিরাপদে একা বেড়াতে পারবেন মেয়েরা
বিদেশে প্রথম থেকেই সোলো ট্রাভেলের চল ছিল। অর্থাৎ একা একা বেড়াতে যাওয়া। কিন্তু এখন ট্রেন্ড দেখা যাচ্ছে আমাদের দেশেও। এমনকী আমাদের রাজ্যেও একা ভ্রমণের সুযোগ হিড়িক বেড়েছে। বিশেষ করে মেয়েদের মধ্যে এই প্রবণতা দেখা দিচ্ছে।
আগে একা মহিলা পর্বোতারোহনের ঘটনা দেখা যেত। কিন্তু এখন একা বেড়াতে যেতেও দেখা গিয়েছে অনেক মেয়েদের। সেকারণে জেনে নিন দেশের কোন জায়গাগুলি নিরাপদে সফর করার জন্য নিরাপদ। একা ঘুরে বেড়াতে হলে কোথায় কোথায় এই বছরে নিরাপদে ঘুরতে পারবেন সেটা জেনে নিন।

তালিকায় রয়েছে ভারতের বেশ কয়েকটি জায়গা। প্রথমেই যে জায়গার নাম আসে সেটি হল হিমাচল প্রদেশের কাসোল। একেবারে পিকচার পারফেক্ট জায়গা। পাহাড়ের কোলে সুন্দর ছোট্ট পাহাড়ি এলাকা। যেখানে পর্যটকদের ভিড় নেই। নিরিবিলিতে কটা দিন কাটিয়ে আসা যায়। ফেব্রুয়ারি থেকে মার্চ আর অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত এখানে বেড়ানোর সেরা সময়।
তারপরেই চলে আসতে হবে একেবারে দক্ষিণ ভারতের পণ্ডিচেরি। ফরাসী আর পর্তুগিজ সংস্কৃতির ছোঁয়া রয়েছে এই জায়গায়। এখানে নিরাপদে একা মেয়েরা ঘুরতে পারেন। এখানে ফরাসী এবং পর্তুগিজ সংস্কৃতির ছোঁয়া রয়েছে। অসংখ্য কাফে, রেস্তোরাঁ রয়েছে পণ্ডিচেরিতে।
তারপরেই মেয়েদের একা সফর করার সেরা জায়গা হল সিকিম। সিকিম বরাবরই পর্যটক বান্ধব। অর্থাৎ পর্যটকদের যত্ননিতে ভালোবাসে। পর্যটদের সুরাক্ষাও সুনিশ্চিত করে রাখে সিকিম সরকার। সেকারণে সিকিমের যেকোনও জায়গা একা বেড়ানোর সেরা জায়গা বলে মনে করা হচ্ছে।
তারপরেই নাম করতে হয় কর্নাটকের হাম্পি। বেঙ্গালুরুর কাছেই রয়েছে এই হাম্পি। অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত হাম্পি ঘোরার সেরা সময়। একা মেয়েদের ঘোরার পক্ষেও যথেষ্ট নিরাপদ এই জায়গাটি। তারপরেই রয়েছে কেরলের মুন্নার কেরল যেহেতু অত্যন্ত পর্যটন বান্ধব একটি রাজ্য। এখানে শয়ে শয়ে পর্যটকের সমাগম ঘটে। একা মহিলারা এই কেরল বা মুন্নারে সফর করতে পারেন নিরাপদে।
আবার হিমাচল প্রদেশের ছোট্ট একটি অফবিট পর্যটন কেন্দ্র ধর্মকোটও মেয়েদের একা সফরের পক্ষে যথেষ্ট ভাল। এখান থেকে ধুলাধর রেঞ্জ স্পষ্ট দেখা যায়। হিমাচল প্রদেশের কাংড়া ভ্যালিতে রয়েছে এই পর্যটনকেন্দ্রটি। এখােন অনেকেই যোগাভ্যাস করতে আসেন। যোগাভ্যাস কেন্দ্রও রয়েছে এখােন অনেক।
হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালিও একা বেড়ানোর পক্ষে যথেষ্ট নিরাপদ। ২০২৩ সালে বর্ষবরণের ছুটিতে রেকর্ড ভিড় হয়েছিল এই স্পিতি ভ্যালিতে। পাহাড়ি রাস্তায রীতিমতো গাড়ির লাইন পড়েছিল। তারপরেই রয়েছে রাজস্থানের উদয়পুর। রাজাদের শহর উদয়পুর। এখানে যথেষ্ট নিরাপদে মহিলা পর্যটকরা একা সফর করতে পরেন। উত্তরাখণ্ডের হৃষিকেশেও মহিলা পর্যটকরা নিরাপদে ঘুরতে পারবেন। এছাড়া কেরলের কোভালাম সমুদ্র সৈকতও পর্যটকদের জন্য সেরা জায়গা তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications