Travel: জাঁকিয়ে শীত উপভোগ করতে দার্জিলিং পাড়ি দিচ্ছেন, বড় দিনের সেরা উপহার নিয়ে অপেক্ষায় পাহাড়ের রানি
মরশুমের প্রথম তুষারপাত দেখে ফেলেছে দার্জিলিংয়ের সান্দাকফু, ধোত্রে। সাদা রবফের চারর মু়ড়ি দিয়ে জবুথবু হয়ে বসে রয়েছে পাহাড়ের রানি। আর এই শীত উপভোগ করতে পর্যটকরা ভিড় করতে শুরু করেছেন দার্জিলিং এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়।
দার্জিলিংয়ের তো তিল ধারনের জায়গা নেই। ডিসেম্বরের ছুটিতে অর্থাৎ বড়দিনের ছুটিতে সেই ভিঁড় যে আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। এই বড়দিনের ছুটিতে এবার দার্জিলিংয়ে পর্যটকদের জন্য রয়েছে বড় চমক। এবার পাহাড়ে দেখা মিলবে সাইবেরিয়ার বাঘের।

শনিবার বিশেষ বিমানে সাইবেরিয়া থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলো একজোড়া সাইবেরিয়ান বাঘ । কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে এম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হল দার্জিলিং চিড়িয়াখানাতে।
শনিবার রাতে এমিরেটস এর বিমানে কলকাতায় নিয়ে আসা হয় একজোড়া সাইবেরিয়ান বাঘ। এর মধ্যে একটি পুরুষ ও একটি মহিলা বাঘ রয়েছ । মূলত এক্সচেঞ্জ পদ্ধতিতেই এই বাঘ দুটিকে নিয়ে আসা হল এখান । পরিবর্তে ভারত থেকে দুটি লাল পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়াত ।
কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে আসা হয় এই দুটি বাঘকে । কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিল বন্যপ্রাণী নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স । এই এম্বুলেন্সে করেই বাঘ দুটি কে নিয়ে কলকাতা থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে ।
দার্জিলিংয়ের চিড়িয়াখানায় রাখা হবে বাঘদুটিকে। যেহেতু সাইবেরিয়ার মতো শীতল জায়গায় এরা থাকে সেকারণে দার্জিলিংয়ের পরিবেশ তাঁদের পক্ষে উপযুক্ত হবে। এদিকে কয়েকদিন আগে সিকিমের নাম উঠে এসেছে বাঘ সুমারিতে। সিকিমে নাকি ১২০০০ ফুট উচ্চতায় দেখা মিলেছে সাদা বাঘের। কাজেই পাহাড় এখন জমজমাট বাঘের গর্জনে। কাজেই যাঁরা এই সময় পাহাড়ে আসছেন তাঁদের জন্য অপেক্ষা করছে এই চমক।












Click it and Unblock the Notifications