কালোবাঘ দেখতে চান, চলে আসুন কলকাতার কাছের এই জঙ্গলে
কালোবাঘ নিয়ে সোশ্যাল মিিডয়ায় হইহই কাণ্ড হচ্ছে। কলকাতার কাছেই একটি জঙ্গলে সম্প্রতি বেশ কয়েকটি কালো বাঘের হদিশ মিলেছে। বিরল প্রজাতির তারা সেকারণে কালো বাঘ নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়ে গিয়েছে পর্যটকদের মধ্যেও।
বাঘ দেখতে শীতকালে আমরা প্রায় সকলেই ছুটি সুন্দর বনে। সেখানে ডাঙায় বাঘ জলে কুমীর। বেশ একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা তার সঙ্গে এলাহি খাওয়াদাওয়া। মোটের উপর বাঘ দেখা আর মাছ খাওয়া দুটিই হয়। কিন্তু সময়সময় নিজের ডেরা থেকে বেরিয়ে এসে দক্ষিণরায় দর্শন দেবেন এমন নয়। অনেকেই হতাশ হয়ে ফেরেন।

আবার এই শীতকালে অনেকেই উত্তরবঙ্গে জঙ্গলে সাফারি করতে যান। কাজেই জঙ্গলের প্রতি যাঁদের একটু ভালবাসা বেশি। যাঁরা একটু অ্যাডভেঞ্চার প্রেমী তাঁদের জন্য সুখবর রয়েছে। এই বিরল প্রজাতির কালোবাঘ দেখার সাফারি শুরু হচ্ছে কলকাতার কাছেরই এক জঙ্গলে। যদিও সেটি প্রতিবেশী রাজ্য ওড়িশা। তবে ওড়িশাকে আমরা সেভাবে দূর বলতে চাই না। কারণ ওড়িশা মানেই বাঙালির পুরী।
আমাদের রাজ্যের একেবারে গা ঘেঁসে রয়েছে সিমলিপাল অভয়রাণ্য। আরপ এই অভয়ারণ্যেই দেখা মিলেছে সেই বিরল প্রজাতির কালোবাঘের। ওড়িশা সরকার সিদ্ধান্ত নিয়েছে এই কালোবাঘ দেখার অদম্য কৌতুহল যাঁদের তাঁদের জন্য বিশেষ সাফারির ব্যবস্থা করা হবে। ২০০৭ সাল থেকেই ওড়িশার এই সিমলাপাল জঙ্গলে কালোবাঘের দেখা মেলে। কিন্তু সেরকম ভাবে এর বংশবদ্ধি হয়নি তার। সময়ের সঙ্গে সঙ্গে কালোবাধের বংশ বেড়েছে। কাজেই এবার পর্যটকদের আনাগোনায় বাধা না দিলেও চলে।
ওড়িশার ময়ুরভঞ্জ জেলার এই জঙ্গলে কালোবাঘ সংরক্ষণ করার জন্য বিশেষ ভাবে আলাদা করে রাখা হয়েছে। সিমলাপাল অভয়ারণ্যের মধ্যে হলেও মূল জঙ্গল থেকে ১৫ কিলোমিটার দূরে রয়েছে এই কালোবাঘেদের ডেরা। ২০০ হেক্টর বনাঞ্চলে এদের বাস। তবে পর্যটকদের জন্য কেবল মাত্র ১০০ হেক্টর জায়গাতে যাওয়ার অনুমতি দিয়েছে ওড়িশা সরকার। সেখানে একটি মিউজিয়ামও রয়েছে যেখালে বিরল প্রজাতির প্রাণিদের কীভাবে সংরক্ষণ করা হয় তার বিস্তারিত তথ্য পাবেন পর্যটকরা।
সিমলাপাল জঙ্গলে প্রায় ৫০ রকমের পশু রয়েছে। তারমধ্যে কেবল সরীসৃপ রয়েছে ৬০ রকমের। এই কালোবাঘের জঙ্গল সাফারির সুযোগ নিতে গেলে আগে থেকে ওড়িশা বনদফতের ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে হবে। কােজই যাঁরা নতুন কিছুর সন্ধান করছেন তাঁদের জন্য সেরা ডেস্টিনেশন হতে চলেছে এই ব্ল্যাক টাইগার জঙ্গল সাফারি।












Click it and Unblock the Notifications