Travel: জমিদারির আভিজাত্যে কাটাতে চান কটা দিন, কম খরচে বাদশাহী আরাম পেতে চলে আসুন শহরের কাছে এই জায়গা
বরাবরই রাজা, বাদশাহ, জমিদারদের জীবনযাত্রা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ প্রবল। সেকারণেই রাজবাড়ি, রাজমহল থেকে জমিদারবাড়ি দেখার আগ্রহও বেশি। সম্প্রতি রাজ্যের বেশ কিছু জমিদারবাড়ি এবং রাজবাড়ি অতিথি শালায় পরিণত হয়েছে। সেখানে টাকা বেশি তাই সকলের পক্ষে যাওয়া সম্ভব হয় না।
কিন্তু কলকাতার কাছেই রয়েছে এমন এক জায়গা যেখানে সাধ্যের মধ্যে সাধ পূরণ করা সম্ভব। সেই জায়গার নাম বালাখানা। অচেনা নাম একেবারেই। নদীয়ার মহেশগঞ্জে রয়েছে সেই জায়গা। যেখানে গেলে দেখা মিলবে আড়াশো বছরের প্রাচীণ প্রাসাদ। একটা সময়ে নীলকুঠিও ছিল এখানে।

কিন্তু স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে এই প্রাসাদটি ব্রিটিশদের কাছ থেকে কিনে নিয়েছিলেন জমিদার বিপ্রদাস পাল চৌধুরী। আজও সেই জমিদার বাড়ির সৌন্দর্য মুগ্ধ করবেই। সেই প্রাসাদের অন্দরমহলের সজ্জা আজও অমলিন হয়ে রয়ে গিয়েছে। বেশ একটা অফবিট জায়গা। কম খরচের মধ্যেই ঘুরে আসা যায়। এখানে থাকার সুবন্তোবস্ত রয়েছে। কাজেই চাইলে একদিন বাদশাহী আরামে কাটিয়ে দিতেই পারেন।
এখানে ১০ বছরের নীচে শিশুদের নিয়ে গেলে থাকা খাওয়ার খরচ লাগে না। তবে ১০ বছরের উর্ধ্বে বয়স হলে টাকা দিতে হয়। এখান থেকে ঘুরে নিতে পারেন কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল তৈরির জায়গা ঘূর্ণি। ঘুরে নিতে পারেন মায়াপুর, জলেশ্বর শিব মন্দির। বালাখানা থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে রয়েছে এই বালাখানা প্রাসাদ। এমনকী এখান থেকে ফুলিয়াও ঘুরে নিতে পারেন।












Click it and Unblock the Notifications