Vistadome Toy Train: দার্জিলিং ঘুরুন ভিস্টাডোম টয় ট্রেনে, কত ভাড়া? কীভাবে বুকিং জেনে নিন বিস্তারিত
দার্জিলিং বাঙালির সবচেেয় পছন্দের জায়গা। ২ দিন হাতে ছুটি থাকলেই দার্জিলিং পাড়ি দেন সকলে। কনকনে ঠান্ডাতেও কিন্তু দার্জিলিংয়ের ভিড় কমেনা। এই দার্জিলিং যেতে এবার একটু নতুন অভিজ্ঞতা যদি কেউ নিতে চান তাহলে বুক করে ফেলুন ভিস্টাডোম।
ভিস্টাডোম টয় ট্রেন সার্ভিস চালু করেছে হিমালয়ান রেলওয়েজ। যেখানে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্কেলে পাহাড়ের ভিউ নিতে নিতে যেতে পারবেন। চারিদিকে কাচে ঘেরা। সে এক অদ্ভুত অভিজ্ঞতা হবে তাতে কোনও সন্দেহ নেই। তাতে আবার রেস্তোরাও রয়েছে।

শিলিগুড়ি স্টেশন থেকে ছাড়ে ভিস্টাডোম টয়ট্রেন। সকাল ১০টায় শিলিগুড়ি স্টেশন থেকে ছাড়ে টয়ট্রেনের এই ভিস্টাডোমটি। ঝকঝকে তকতকে সাজানো গোছানো এসি কামরা। শীতকালে অবশ্য এসির প্রয়োজন নেই। চেয়ারগুলিও বেশ আরামদায়ক।
মোট ১৫টি সিট রয়েছে এই ভিস্টাডোম টয় ট্রেনে। সঙ্গে খাবারের বন্দোবস্ত রয়েছে। বেশ পাহাড় উপভোগ করতে করতে যেতে পারবেন। উপরে ঝকঝকে নীল আকাশ। কোনও দিক দিয়েই দৃশ্য ফাঁকি যাবে না। ধীরে ধীরে পাহাড়ের বাঁকে বাঁকে উঠবে ট্রেন। তার সঙ্গে অসাধারণ সৌন্দর্য।
পথে সুকনা স্টেশনে হল্ট দেয় ট্রেনটি। সপ্তাহে তিনদিন এই ট্রেনের পরিষেবা পাওয়া যায়। সোম, বুধ এবং শনিবার। সকাল ১০টায় রওনা হয় ট্রেনটি। দার্জিলিং পৌঁছয় সাড়ে ৬টা সাতটা নাগাদ। কখনও জঙ্গলের মধ্য দিয়ে আবার কখনও রাস্তার গা ঘেঁসে চলতে থাকে ট্রেন। রাতের ঝকমকি আলো জ্বলা দেখতে দেখতে দার্জিলিংয়ে প্রবেশ করা।












Click it and Unblock the Notifications