একসঙ্গে চারটে শৃঙ্গ, ৩৬০ ডিগ্রি ভিউ পেতে চলে আসুন সিকিমের এই জায়গায়
গরমের ছুটিতে বেড়ানোর নতুন ডেস্টিনেশন। গরমের ছুটিতে বেড়িয়ে আসুন সিকিমের এই জায়গা থেকে। যেখান থেকে একসঙ্গে দেখতে পাবেন হিমালয়ের চারটি শৃঙ্খ। একেবারে ৩৬০ ডিগ্রি ভিউ। যাঁরা ট্রেক করতে ভালবাসেন তাঁদের জন্য আদর্শ জায়গা।

ফুকটে দারা
দার্জিলিংয়ের পথে ছোট্ট পাহাড়ি রাজ্য সিকিম। অদ্ভুত সুন্দর জায়গা এই ফুকটে দারা। ছায়াতাল থেকে যাওয়া যায় এই ফুকটে দারায়। নর্থ সিকিমের অংশ এটি। কিন্তু এখানে যেেত হলে আসতে হবে নর্থ সিকিমে। টেন্টে থাকা যায়। কম খরচে যাওয়া যায়। শেয়ার গাড়িতেও বিভিন্ন গাড়িতে যাতায়াত করা যায়। একেবারে সিকিমের স্থানীয় খাবার আর বিশুদ্ধ বাতাস সব মিলিয়ে মন ভাল হয়ে যাবে।

এপ্রিল মে মাসে সবচেয়ে ভাল সফর
এখানে আসতে এপ্রিল মে মাস আদর্শ জায়গা। সিঙ্গালিলা রেঞ্জের একাধিক পাহাড় দেখা যাবে এই পথে। ট্রেক বলা হয় কিন্তু ট্রেকে যেমন দুর্গম পথ পেরিয়ে যেতে হয় তেমন নয় একেবারে সোজা রাস্তায় মোবাইল নেটওয়ার্কও পাওয়া যায়। অনেকেই অনায়াসে এখানে আসেন সেকারণে ট্রেক করতে। কারণ এটা যাঁরা ট্রেক কখনও করেননি তাঁরাও যেতে পারেন।

হল্টে হল্টে পিকনিক
ফোকটে দারা অসাধারণ একটি জায়গা। যাত্রা পথের সৌন্দর্য অপূর্ব। মাঝে মাঝেই হল্টের বন্দোবস্ত রয়েছে। গাড়ির রাস্তাও রয়েছে। চিওয়াভঞ্জন পর্যন্ত গাড়িতে গেলে তারপর থেকে ২ ঘণ্টায় পৌঁছে যাওয়া যায়। নেপালের সীমান্ত দিয়ে যাওয়া যায়। নেপাল সীমান্তের পাশ িদয়ে উঠে গিয়েছে সরু রাস্তা। নেপালে অনেক হোমস্টে রয়েছে। কিন্তু সেখানে ভারতীয়রা থাকতে পারেন না।

রডোডেনড্রনের ভিড়
রাতের অন্ধকারে কাঞ্জনজঙ্ঘার দৃশ্য একবার দেখলে কোনও দিন ভুলবেন না এতটাই সুন্দর। একসঙ্গে কাঞ্জন জঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, মাউন্ট মাকালু এবং মাউন্ট লাহোস্টে। ফুকটে দারা ভিউ পয়েন্ট থেকে যেদিকে তাকাবেন েসদিকে কেবল তুষার শুভ্র পাহাড়ের ভিড়। সূর্যোদসের স্বর্গীয় দৃশ্য একবার দেখলে কেউ ভুলবেন না। সোনালি আভায় ভরে যায় পাহাড়, গাছ, মাটি। এখানে এলে মনে হবে টপ অফ দ্য ওয়ার্ল্ড রয়েছেন আপনি।

রডোডেনড্রনের সমাহার
রডোডেনড্রনের জন্য বিখ্যাত িসকিম। উত্তর সিকিম জুড়ে রডোডেনড্রন ভিড় করে থাকেষ। এপ্রিল-মে মাসে বসন্ত ফোকটে দারায় পসরা সাজিয়ে রাখে। একবার এখানে এলে সেখানে থেকে যেতে উচ্ছে করবে না। প্রকৃতির এই রূপ খুব কমই দেখা যায়। এতটাই সুন্দর সেসময় হয়ে থাকে ফোকটে দারা আর তার রাস্তাঘাট।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications