এখনও বিনিময় প্রথায় হয় কেনাবেচা, নিরিবিলিতে বেড়িয়ে আসুন বসন্তের রঙে রঙিন এই গ্রাম থেকে
গোটা গ্রামে ৯০ জন মানুষের বাস। পাহাড়ের ধাপে ধাপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট ঘর
ভ্যাপসা গরম থেকে বাঁচতে তলপি তলপা নিয়ে বেড়িয়ে পড়ুন। হাতছানি দিয়ে ডাকছে উত্তরবঙ্গ। পাহাড়ে এখন মনোরম আবহাওয়া। বসন্তে আচ্ছন্ন হয়ে রয়েছে গোটা পাহাড়। দার্জিলিং এখন পুরনো বেড়িয়ে আসুন বসন্তে রং সাজিয়ে বসে রয়েছে এমন একটি জায়গা থেকে যার নাম চটকপুর। কার্শিয়াংয়ের পাশেই রয়েছে সেই গ্রাম। একেবারে নিরিবিলি। জনকোলাহলের রেশ মাত্র নেই।

পাহাড়ের কোলে চটকপুর
পাহাড়ের কোলেই রয়েছে চটকপুর। কার্শিয়াংয়ের কাছে এক মনোরম জায়গা। হােত গোনা কয়েকটি পরিবারের বাস এই পাহাড়ি গ্রামে। যেখানে মাত্র ১৯টি পরিবার বাস করে। কম বেশি হলে ৯০ জন বাসিন্দা গ্রামের। কাজেই এর থেকে নিরিবিলি জঙ্গল ছাড়া আর কোনও লোকালয়ে পাওয়া যায় না। যেকটি পরিবার বাস করে তারা এই গ্রামেই চাষবাস করে দিন কাটায়। কাছেই পরিবেশের সঙ্গে একেবারে অরগ্যানিক খাবারও মিলবে এখানে।

টাইগারহিলের মনোরম দশ্য
এখান থেকে টাইগার হিল অনেকটাই কাছে। কাজেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায়। এখানকার আরেকটি বিশেষত্ব হল এখানে এখনও বিনিময় প্রথা চলে। অর্থাৎ চাল দিয়ে ডাল নকে আবার সবজি দিয়ে তেল লবন কেনা। যেমন প্রাচীন আমলে হত সেরকমটাই এখনও চলে। আর্থিক লেনদেনে জিনিস কেনাবেচা হয় না। স্থানীয় হাটে এই ভাবেই কেনাবেচা হয়ে আসছে আজও। কাজে এর অক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন।

আর কী রয়েছে দেখার
এখানে দেখার অনেক কিছুই রয়েছে। প্রাকৃতিক পরিবেশ তো রয়েইছে সেই সঙ্গে রয়েছে সিংচেল স্যাঞ্চুয়ারি। ৭৮০০ ফুট উচ্চতায় রয়েছে এই জঙ্গল। এখানে পাখি, ময়ুর, ভাল্লুক, চিতল হরিণ, চিতাবাঘ, বনবিড়াল সহ একাধিক জন্তুজানোয়াড় দেখা যায়। আবার বল্গা হরিণেরও দেখা মেলে। সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য। কাজেই গ্রামে ঘোরাঘুরির পাশাপাশি দেখে আসতে পারেন এই জঙ্গলও।

কীভাবে যাবেন
যথারীতি আগে এখানে যাওয়ার জন্য পৌঁছতে হবে এনজেপিতে। সেখান থেকে গাড়িতে সোজা দার্জিলিং। তারপরে দার্জিলিং থেকে সোনাদা হয়ে সোজা চটকপুর। তবে বনদফতরের কুপোন কাটকে হবে চটকপুর যেতে সেখানে যেতে ১০০ টাকা টিকিট কাটতে লাগে। তারপরে ঘুম জোড়বাংলো হয়ে সোজা পৌঁছে যেতে হবে চটকপুরে। এখানে যেতে ঘণ্টা চারেক সময় লাগে। তবে থাকার জায়গা রয়েছে এখানে। হোমস্টেতে রয়েছে সেখানে।
ছবি সৌজন্যে: ফেসবুক












Click it and Unblock the Notifications