গরমে শরীর ও মনকে শীতল রাখতে বরফে ঢাকা এই জায়গাগুলোতে ঘুরে আসুন

গরমে শরীর ও মনকে শীতল রাখতে বরফে ঢাকা এই জায়গাগুলোতে ঘুরে আসুন

গরমকালে ঠাণ্ডা জায়গায় যেতে মন চাইছে। কিন্তু ভাবছেন তো কোথায় যাবেন? আর তাছাড়া বরফ কে না পছন্দ করেন, বলুন। বরফের চাদরে মোড়া না মনোরম আবহাওয়া কোনটা আপনি বেশী পছন্দ করে থাকেন। দুটোই পেতে চাইছেন, ঘুরে আসুন এই জায়গায়গুলোয়, দেখবেন কত ভালো লাগবে। সেই সঙ্গে মনও থাকবে চাঙ্গা।

হিমাচল প্রদেশের রোটাং পাস

হিমাচল প্রদেশের রোটাং পাস

গ্রীষ্মের প্রখর উত্তাপ থেকে বাঁচতে ঘুরে আসুন রোটাং পাস। বাচ্চাদের স্কুলে পরে গেছে গরমের ছুটিও। আর আপনি কয়েকদিন অফিসের ছুটি নিয়ে ঘুরে আসুন এই জায়গায়। এই রোটাং পাস একটি স্বর্গীয় স্থান যা গ্রীষ্মের তীব্র দাবদাহেও বরফের চাদরে ঢাকা থাকে। স্থানটি হিমালয়ের পীর পাঞ্জাল অঞ্চলে অবস্থিত। মানালি থেকে প্রায় ৫১ কিলোমিটার দূরে এটি অবস্থিত। এটি ভারতের হিমাচল প্রদেশের লাহৌল ও স্পিতি উপত্যকার সঙ্গে সংযুক্ত। বরফ ও প্যারা রাইডিংয়ের মত নানা অ্যাডভেঞ্চর করতে পারবেন।

সিকিমের লাচেন

সিকিমের লাচেন

আপনি কী গ্রীষ্মেও তুষারপাত দেখতে চান, তাহলে সিকিমের লাচেন ঘুরে আসুন। চুংথাং থেকে লাচেন চু নদীর ধার দিয়ে পৌঁছে যাবেন লাচেন। সিকিমের খুব জনপ্রিয় জায়গা এটি। রাজধানী গ্যাংটক থেকে লাচেন প্রায় ১২৯ কিলোমিটার দূরে অবস্থিত। যেতে সময় লাগবে ছয় ঘণ্টা। দুই দিনের দীর্ঘ ট্রেকিং রুট ও ইউমথাং উপত্যকাকে লাচেনের সঙ্গে সংযুক্ত করে। ঠান্ডা তাপমাত্রার কারণে এই জায়গা বাসিন্দাদের থেকেও পর্যটকদের বেশি পছন্দের। এর জনসংখ্যা প্রায় ১ হাজার জন।

উত্তরাখণ্ডের মুন্সিয়ারি

উত্তরাখণ্ডের মুন্সিয়ারি

প্রকৃতির সৌন্দর্য সত্যেই যদি দেখতে চান একবার ঘুরে আসুন উত্তরাখণ্ডের মুন্সিয়ারিতে। এখানে বরফ ও ঠান্ডা আবহাওয়া ছাড়াও ভ্রমণের আদর্শ জায়গা। যদি আপনি হাত বাড়ালেই বরফ পেতে চান, তাহলে একবার হলেও ঘুরে আসুন না এই জায়গায়। পিথোরাগড় জেলার কুমায়ন অঞ্চলের মধ্যে অবস্থিত এই মুন্সিয়ারি। এর থেকে ৩৫ কিমি আগে রয়েছে বিরফি জলপ্রপাত। এটি খুব পছন্দের জায়গা পর্যটকদের।

কাশ্মীরের সোনমার্গ

কাশ্মীরের সোনমার্গ

সোনমার্গ হল একটি হিল স্টেশন। নালা সিন্ধুর তীরে অবস্থিত এটি। এখানে শীতকালে ভারী তুষারপাত হয়। তবে, গরমে এটি সবথেকে জনপ্রিয় জায়গা পর্যটকের। এই গরমে একবার ঘুরে আসুন মন জুড়িয়ে যাবে।

 কাশ্মীরে দ্রাস

কাশ্মীরে দ্রাস

যদিও এটি কাশ্মীর উপত্যকায় অবস্থিত, কিন্তু লাদাখের প্রবেশদ্বার হিসেবে এটি বেশী পরিচিত। ভারতের সবচেয়ে মনোরম অঞ্চলের মধ্যে এই জায়গা একটি। যদি গ্রীষ্মে তুষারের সন্ধানে ঘুরে বেড়াতে চান, তাহলে এই জায়গার থেকে আর ভালো কিছুই হতে পারে না। যা ভারতের শীতলতম অঞ্চল হিসাবেও পরিচিত।

 সিকিমে জুলুক

সিকিমে জুলুক

জুলুক সিকিমের অবস্থিত। এটি সমুদ্রতল থেকে ৯৪০০ ফুট উচ্চতায় অবস্থিত। আপনি নিশ্চয়ই জানেন সিল্ক রুটের দর্শনীয় স্থান এটি। পূর্ব সিকিমের জুলুক একটি নতুন পর্যটন কেন্দ্র। এটি কিন্তু গরমে, বর্ষা বা শীতকালে যেতে পারেন। জুলুকের দর্শনীয় স্থানগুলির মধ্যে রয়েছে লুংথুং, থানে ভিউ পয়েন্ট, কালপোখারি লেক এবং গনাথং উপত্যকা। এই গরমে একবার পরিবারের সঙ্গে ঘুরে আসুন এই জায়গায়।

 হিমাচল প্রদেশের কুফরি

হিমাচল প্রদেশের কুফরি

কুফরি হল ভারতের হিমাচল প্রদেশের শিমলা জেলার একটি ছোট পাহাড়ি স্থান। শিমলা থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত এটি। কুফরিতে একটি বন্যপ্রাণীর চিড়িয়াখানা রয়েছে। যা কিন্তু পর্যটকের কাছে খুব পছন্দের জায়গা। যেখানে হিমাচল প্রদেশের নানান পাখি, বিরল প্রজাতির হরিণ, বিড়াল রয়েছে। এই গরমে শরীর মনকে শীতল রাখতে একবার এই জায়গাগুলোতে ঘুরে আসুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+