Travel: শিশু দিবসে খুব কম খরচে আপনার সন্তানকে নিয়ে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলিতে
শিশু দিবস আসতে আর বেশি দিন বাকি নেই। প্রতিবছর ১৪ নভেম্বর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষ্যে এই দিনটি পালিত হয়ে আসছে। শিশু দিবস উপলক্ষ্যে স্কুল কিন্তু ছুটি থাকে। চলতি বছর বৃহস্পতিবার পড়েছে শিশু দিবস।
আপনার সন্তানকে নিয়ে শিশু দিবসে দূরে কোথাও ঘুরে আসতেই পারেন আপনিও। এই জায়গাগুলি ঘুরতে যেতে পারেন। এখানে গেলে আপনার সন্তান ইতিহাস সম্পর্কে জানতে পারবে, আবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। জানুন সেই জায়গাগুলির মধ্যে কী কী জায়গা পড়ছে।

- রাজস্থানের উদয়পুর
আপনি কিন্তু এই শিশু দিবসে আপনার সন্তানকে রাজস্থানের উদয়পুরে ঘুরতে নিয়ে যেতেই পারেন। উদয়পুর শিশুদের ঘোরার জন্য অসাধারণ একটি জায়গা। কারণ এখানে পিচোলা লেকে বোটিং করতে তারা খুব পছন্দ করবে। সেই সঙ্গে সিটি প্যালেসের সৌন্দর্য আপনাকেও কিন্তু মুগ্ধ করবে। আপনার শিশুকে এখানে নিয়ে গেলে তার এই জায়গাটি ভালো লাগার সঙ্গে সঙ্গে আপনারও কিন্তু ভালো লাগবে।
- রাজধানী দিল্লি
যদি আপনি শিশু দিবসে সন্তানকে নিয়ে ঘুরতে যেতে চান, তাহলে আপনার সন্তান কিন্তু খুব খুশি হবে। আর তাছাড়া এখানে ঘোরার জায়গা অনেক রয়েছে। এখানে বিজ্ঞান, জ্যোতিষ বিদ্যা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তাছাড়া চিড়িয়াখানা, বিরল প্রানী, পাখি দেখতেও তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। সেই সঙ্গে দিল্লির ইন্ডিয়া গেট, জাদুঘরে গেলে দেশের ইতিহাস সম্পর্কে অনেক কিছু তারা জানতে পারবে।
- কর্ণাটকের মহীশূর
আপনি কিন্তু এই শিশু দিবসে আপনার সন্তানকে নিয়ে কর্নাটকের মহীশূরে ঘুরতে যেতেই পারেন। এখানে গেলে আপনার শিশু ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। শুধু তাই নয়, বন্যপ্রানীদেরও দেখাও পাবে তারা। যদি আপনি মহীশূর ঘুরতে যান, তাহলে অবশ্যই চিড়িয়াখানা থেকে রাধা কৃষ্ণের মন্দির ঘুরে আসবেন। সেই সঙ্গে মহীশূরের বিখ্যাত দশেরা উৎসবের সাক্ষী থাকবে তারা।
- সুন্দরবন
যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন, তাহলে কিন্তু অবশ্যই শিশুকে নিয়ে সুন্দরবনে ঘুরতে যেতে পারেন। এখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। তাছাড়া রয়েল বেঙ্গল টাইগার, কুমির, পাখি দেখার নানান সুযোগ পাবে। সেই সঙ্গে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার শিশুকে কিন্তু মুগ্ধ করবে।
- রাজস্থানের রণথম্বোর
প্রতিটি শিশুরই কিন্তু বন্যপ্রাণী দেখতে খুব ভালো লাগে। তাই আপনার শিশুকেও আপনি কিন্তু শিশু দিবসে নিয়ে যেতে পারেন রাজস্থানের রণথম্বোরে। এখানে গেলে বাঘ, হরিণ, নীল গাই, বিভিন্ন ধরনের পাখি দেখার সুযোগ পাবে তারা। সেই সঙ্গে জঙ্গল সাফারিও করতে পারবে। তাই শিশু দিবসে আপনার সন্তানকে নিয়ে এই জায়গা গুলি অবশ্যই ভ্রমণ করুন।












Click it and Unblock the Notifications