ভাবছেন ভ্যালেন্টাইনস ডেতে সঙ্গিনীর সঙ্গে কোথায় সময় কাটাবেন, চিন্তা নেই, রইল ঘোরার জায়াগার ঠিকানা

ভ্যালেন্টাইনস ডেতে মনের মানুষকে নিয়ে ঘুরে আসুন আন্দামান দ্বীপপুঞ্জ থেকে ডাল লেকে

আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তারপর আসতে চলেছে ভ্যালেন্টাইনস ডে! তার এই দিনে মনের মানুষকে নিয়ে ঘুরতে যাবেন না, তাই হয় নাকি। যদি আপনি ভ্যালেন্টাইন্স ডে তে ঘুরতে যেতে চান তাহলে ঘুরে আসুন এই জায়গা গুলিতে।

আগোণ্ডা বিচ

আগোণ্ডা বিচ

এই বছর ভ্যালেন্টাইন ডে ঘুরে আসুন আগোণ্ডা বিচে। এটি অবস্থিত গোয়াতে। নির্জন সমুদ্র সৈকত এলাকায় গেলে আপনি খুশি হবেন। শুধু আপনি না আপনার সঙ্গীকে নিয়েও কিন্তু খুব খুশি হবেন আপনিও। এখানে গেলে আপনি অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন। এখানে মনোরম সৌন্দর্য ও আনন্দময় স্পন্দনের জন্য হানিমুন সৈকত নামে জায়গাটি পরিচিত।

কেরলের আলেপ্পি

কেরলের আলেপ্পি

যদি পারেন কেরলের আলেপ্পিতেও ঘুরে আসতে পারেন। এটি দম্পতিদের জন্য সেরা ঘোরার জায়গা। এখানকার পরিবেশ খুব রোমান্টিক ধরনের। শান্ত পরিবেশে সন্ধ্যায় হাতে হাত রেখে মনের মানুষের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে কাটিয়ে দিন এখানেই।

কর্ণাটকের হাম্পি

কর্ণাটকের হাম্পি

দক্ষিণ ভারতের সেরা ঘোরার জায়গা হল হাম্পি। যেটি কর্নাটকে অবস্থিত। এখানকার জায়গা খুব সুন্দর। প্রাকৃতিক পরিবেশ খুব মনোরম এখানকার। তাছাড়া এখানে অনেক মন্দিরও রয়েছে। তা দেখার জন্য দূর দুরান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন।

 আন্দামান দ্বীপপুঞ্জ

আন্দামান দ্বীপপুঞ্জ

প্রেমিক প্রেমিকা থেকে, নতুন দম্পতি সকলেই কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তে ঘুরে আসতে পারেন আন্দামান দ্বীপপুঞ্জে। এখানে গেলে আপনার চারিধারে সমুদ্র সৈকত আপনাকে আকর্ষণ করবে। তাছাড়া এখানকার খাবার খুব সুন্দর। নির্মল সৈকত দেখে আরেকবার আপনি আপনার মনের মানুষের প্রেমে পড়বেন, রোমান্টিক ভাবে কাটাতে পারবেন দুজনে।

চিত্রকোট জলপ্রপাত

চিত্রকোট জলপ্রপাত

যারা ভ্যালেন্টাইন্স ডে তে ঘুরতে যেতে চাইছেন তারা অবশ্যই এই জলপ্রপাতে ঘুরে আসুন। এটিকে ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয়। এখানে গেলে আপনি নৌকায় ঘুরতে পারবেন। সেই সঙ্গে সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্য দেখে আপনি মুগ্ধ হবেন বটে।

 ডাললেক, কাশ্মীর

ডাললেক, কাশ্মীর

শ্রীনগরের ডাললেক ঘুরে আসতে পারেন প্রেমদিবসে। এটিই হবে আপনার সেরা ঘোরার জায়গা। এখানে প্রতি মাসেই প্রায় এখানে অনেক মানুষ ঘুরতে আসেন। তবে যে শুধু দেশের মানুষ আছেন তা নয় বিদেশি মানুষেরাও কিন্তু এখানে ঘুরতে আসেন । কারণ এখানকার সৌন্দর্য অসাধারণ। শীতকালে এখানে বরফ পড়তেও দেখা যায়।

মেঘালয়ের ডাউকি

মেঘালয়ের ডাউকি

মেঘালয়ের ডাউকির নাম নিশ্চয়ই শুনেছেন। ভ্যালেন্টাইনস ডে যদি আপনি ঘুরতে যেতে চান তাহলে মেঘালয়ের ডাউকিতে ঘুরে আসুন। ফেব্রুয়ারি মাসের অফবিট ঘোরার জায়গার মধ্যে এটি একটি। এখানার পরিবেশ এতটাই রোমান্টিক যে এখানে গেলে আপনার সঙ্গিনী খুব খুশি হবেন।

 জয়পুরের হাওয়া মহল

জয়পুরের হাওয়া মহল

জয়পুরের হাওয়া মহলের নাম নিশ্চয়ই শুনেছেন। এটি খুব সুন্দর। যদি পারেন এই ভ্যালেন্টাইনস ডে তে আপনার সঙ্গিনীকে নিয়ে ডিনার বা লাঞ্চের জন্য হাওয়া মহলের বিপরীতে কোন ক্যাফেতে ঘুরে আসুন। সেই ডেট আপনার সারা জীবন মনে থাকবে। এখানকার বারান্দা গোলাপি রঙের।

 সিমলা

সিমলা

সিমলার নাম নিশ্চয়ই আপনার জানা। ফেব্রুয়ারি মাসে এই জায়গা আরোও সুন্দর হয়ে ওঠে। আর এই মাসেই তো পরেই ভ্যালেন্টাইনস ডে। তাই ভ্যালেন্টাইন্স ডে তে সিমলা ঘুরে আসতে পারেন। সেখানে গিয়ে ট্রেনে কিন্তু অবশ্যই চড়বেন।

উদয়পুরের লেক পিচোলা

উদয়পুরের লেক পিচোলা

বিলাস বহুল জায়গায় আপনি যদি ঘুরতে যেতে চান তাহলে ঘুরে আসুন লেক পিচোলাতা। যদি আপনি এখানে ঘুরতে যান তাহলে অবশ্যই সমুদ্র সৈকতে বোটিং করবেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মনোরম। যে সেখানে গেলে আপনার চোখ এই জায়গাগুলিকে না দেখলে কখনোই সার্থক হবে না, এটা বলতে পারি ।

 রনথরোম্বোর ন্যাশনাল পার্ক

রনথরোম্বোর ন্যাশনাল পার্ক

রাজস্থানের অবস্থিত এই রনথরোম্বোর ন্যাশনাল পার্ক। গভীর অরণ্য রয়েছে এখানে। তাছাড়া এখানে গেলে এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে আপনি অবাক হবেন বটে। সেই সঙ্গে অনেক বন্যপ্রাণীও দেখতে পাবেন এটি নিশ্চিত। যদি আপনারও বাঘ দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এই প্রেম দিবসে এখানে ঘুরে আসুন আর মনের শখ মিটিয়ে আসুন।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+