Travel: শুরু হচ্ছে চেরি ব্লসমের মরসুম, দেশের কোন জায়গায় গেলে দেখতে পাবেন এই গোলাপী ফুলের আভা

জাপানে চেরি ফুলের যে প্রচুর গাছ রয়েছে তা আমরা সকলেই জানি। আর এর জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়ছে। তবে আপনি যদি জাপান বা কোরিয়াতে না যান বা যেতে না পারেন তাহলে কিন্তু একদমই চিন্তা নেই। ভারতেও কিন্তু এই চেরি ব্লসম উপভোগ করতে পারবেন আপনিও।

তবে কোথায় যাবেন, মানে দেশের কোন জায়গায় গেলে আপনি চেরি ফুলের গাছ দেখতে পাবেন, জানুন। তাছাড়া চেরি ফুলকে জাপানি ভাষায় সাকুরা বলা হয় আর চেরি ফুলকে ভারতের ভাষায় ইন্ডিয়ান সাকুরা বলা হয়। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জাপানে কিন্তু এই ফুল ফোটে। আবার সবচেয়ে বেশি ফোটে মার্চ মাসে। যে কারণে বসন্তের দূত বলা হয় চেরি ফুলকে।

Cherry Blossom

  • কেমন দেখতে হয় এই ফুল

চেরি ফুলের রঙ গোলাপি। এই ফুলগুলি খুব সুন্দর দেখতে হয়। এই ফুল গোলাপী রঙের হয়। এই ফুল যখন ফোটে পুরো এলাকা গোলাপী রঙে ঢেকে যায়। কিন্তু আর এই ফুল যেখানে ফোটে সেখানকার সৌন্দর্য কিন্তু ক্রমশ বাড়তে থাকে।

  • শিলং

শিলংকে বলা হয় ভারতের স্কটল্যান্ড। এখানকার আবহাওয়া কিন্তু প্রায় সারা বছরই অসাধারণ থাকে। শীতকালে এখানে চেরি ফুল ফোটে। আর যেহেতু এখানে চেরি ফুল ফোটে সেহেতু গোলাপী রঙে চারিধার ঢেকে থাকে। এই উৎসবকে বলা হয় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল চেরি ব্লসম ফেস্টিভ্যাল। এই উৎসব দেখতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসেন।

  • নাগাল্যান্ড

নাগাল্যান্ডে চেরি ফুল দেখতে পাওয়া যায়। তাই এখানকার জঙ্গলে প্রচুর চেরি ফুল ফোটে। নভেম্বর মাসেই ফুল সব থেকে বেশি ফোটে । তাছাড়া আপনি কিন্তু নাগা সংস্কৃতিকে খুব কাছ থেকে দেখতে পারবেন। তারপর এখানে কিন্তু হর্নবিল উৎসবও পালিত হয়। তাই এই নভেম্বরে আপনি চেরি ব্লসম উপভোগ করতেই পারেন।

  • উত্তর সিকিম

উত্তর সিকিমের সৌন্দর্যের যে অসাধারণ তা বলার অপেক্ষা রাখে না। এখানে যে চেরি ফুল ফোটে, তার সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। এখানে কিন্তু শুধুমাত্র নভেম্বর মাসেই চেরি ফুল ফোটে। আর ভারতে চেরি ফুলের সৌন্দর্য সব থেকে বেশি উপভোগ করতে চান। তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল ফোটে।

  • চেরি ব্লসম উপভোগ করতে কী কী মানবেন

শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকে, তাই যখন আপনি চেরি ব্লসম দেখতে যাবেন, অবশ্যই কিন্তু গরম জামা কাপড় পড়ে যাবেন। চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করতে ক্যামেরা অবশ্যই নেবেন। আর যেখানেই যাবেন সেখানকার স্থানীয় খাবার খাবেন। যখন বনে চেরি ফুল দেখতে যাবেন নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেকেই করতে হবে। এই শীতে আপনিও কিন্তু ঘুরে আসতে পারেন এই জায়গাগুলিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+