Travel: শীতকালে কম বাজেটে ঘুরতে যেতে চান? তাহলে দেশের এই চেনা জায়গাগুলিতে একবার পা রাখতে পারেন
শীতকাল মানেই ঘুরতে যাওয়ার সেরা সময়। এই সময়ে সকলেই কমবেশি ঘুরতে যেতে ভীষণ পছন্দ করেন। ঠান্ডায় ঘুরতে গেলে অস্বস্তিও হয় না, ঘোরাটাও খুব ভালোভাবে এনজয় করা যায়। তাই শীতকালে আপনি যদি ঘুরতে যেতে চান, তাহলে এই জায়গাগুলিতে যেতেই পারেন।
এখানে গেলে আপনারা বাড়ি আসতে আর ইচ্ছা করবে না। এমনকি খুব কম বাজেটে শীতকালে এই জায়গাগুলিতে ঘোরার পাশাপাশি আপনি গরম অনুভব করবেন। সেই জায়গাগুলির মধ্যে কী কী পড়ছে, জানুন।

- কচ্ছের রণ
কম বাজেটে শীতাকালে ঘুরতে যাওয়ার সবথেকে সেরা জায়গা হল গুজরাতের কচ্ছের রণে। এখানে গেলে ঠান্ডা আপনার একদমই লাগবে না। প্রতি বছর শীতের মরসুমে এখানে রণ উৎসব আয়োজন করা হয়। চলতি বছর নভেম্বর মাসের ১১ তারিখ থেকেই উৎসব শুরু হয়েছে, যা চলবে আগামী বছর মার্চের ২৫ তারিখ পর্যন্ত। যা দেখতে একদমই ভুলবেন না।
- গোয়া
গোয়া ঘুরতে যাওয়ার স্বপ্ন প্রায় প্রত্যেকেরই থাকে। আপনি যদি গোয়া যেতে চান তাহলে অবশ্যই শীতকালে এখানে যেতে পারেন। এখানে সমুদ্র সৈকতের ঘুরে বেড়ানোর মজাই আলাদা। আর এই শীতের মরসুমে পরিবার, বন্ধু কিংবা মনের মানুষকে নিয়ে এখানে যেতে পারেন। এখানে গেলে অবশ্যই নাইট ক্লাবের আনন্দ উপভোগ করবেন।
- রাজস্থান
আমরা সকলেই জানি যে রাজস্থানকে পিঙ্ক সিটি বলা হয়। দূরদূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে শুধুই সৌন্দর্য উপভোগ করতে আসেন। আর শীতকালে রাজস্থানের সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। যদি আপনি এই মরসুমে রাজস্থান যান, তাহলে অবশ্যই হাওয়া মহল, নাহারগড় ফোর্ট, আমের ফোর্ট, যন্তর মন্তরের মতো জায়গাগুলিতে ঘুরতে যেতে পারেন। সেই সঙ্গে উদয়পুর যেতে কিন্তু একদমই ভুলবেন না।
- কর্ণাটক
কম খরচে শীতকালে কর্ণাটকে ঘুরে আসুন। তবে এখানে গেলে অবশ্যই কুর্গে ঘুরতে যাবেনই। এই জায়গাটি দক্ষিণ ভারতের স্কটল্যান্ড নামেও পরিচিত। শীতের মরসুমে কুর্গের তাপমাত্রা অনেকটা বেশি থাকে। এখানে গেলে পাহাড়, জঙ্গল, গাছপালা, ঝরনা সব কিছুই দেখতে পাবেন। করতে পারবেন জঙ্গল সাফারিও।
- মুম্বই
মুম্বইকে বলা হয় স্বপ্নের শহর। তাই শীতকালে মুম্বই ঘুরতে যাওয়ার সেরা সময়। এখানে গেলে সমুদ্রের ঢেউ আপনাকে মুগ্ধ করবে। তাছাড়াও কমবাজেটে শীতকালে এই জায়গাটির থেকে ঘোরার আর ভালো কোনও জায়গা হয় বলে মনে হয় না।












Click it and Unblock the Notifications