Travel: ভ্যাপসা গরম পড়ার আগে ঘুরতে যেতে চাইছেন, মার্চে দেশে ঘোরার সেরা স্থান কোনগুলি
চলছে বছরের তৃতীয় মাস মার্চ মাস। আর এই মাস কিন্তু অত্যন্ত বিশেষ একটি মাস। এ মাসেই অনেক বড় বড় উৎসব পড়ে। যেমন- দোল থেকে হোলি উৎসব পড়ে। মার্চ মাসের প্রথম দিকে কিন্তু ঠান্ডা খুব একটা থাকে না।
তাই ভ্যাপসা গরম পড়ার আগেই আপনি কিন্তু মার্চ মাসে ছুটি নিয়ে এই জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন। এগুলি মার্চ মাসে ঘুরে দেখার জন্য সেরা জায়গা । আপনি আগে কখনও ঘুরতে গেছেন এখানে? এখানকার প্রাকৃতিক মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। জানুন কোথায় কোথায় যাবেন?

- বেনারস
উত্তরপ্রদেশের বেনারসে গেলে আপনি শান্তি খুঁজে পাবেন। মার্চ মাসে গঙ্গার তীরে হালকা উষ্ণতা এবং শীতল সুন্দর বাতাস আপনাকে মুগ্ধ করবে। যদি আপনি দু থেকে তিন দিনের জন্য ঘুরতে যান, তাহলে ৪ হাজার থেকে ৬ হাজার টাকায় অনায়াসে ঘুরতে পারবেন। যদি দিল্লি থেকে যান তাহলে রেলে যেতে পারবেন। আবার কাশি বিশ্বনাথ মন্দিরের দর্শন অবশ্যই করবেন। সেই সঙ্গে সন্ধ্যায় গঙ্গা আরতি দেখে ফিরবেন। ট্রেনের ভাড়া ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আর বাসের ভাড়া ৬০০ থেকে ১২০০ টাকার মধ্যে হয়ে যাবে।
- হিমাচল প্রদেশ
যদি আপনি পাহাড় দেখতে ভালবাসেন কিংবা পাহাড়ের কোলে শান্তি খুঁজে পেতে চান তাহলে হিমাচল প্রদেশ ভ্রমণ করতে পারেন। এই সময় হালকা ঠান্ডা থাকে। তাছাড়া ওইখানে গেলে বক্সু জলপ্রপাত অবশ্যই ঘুরে দেখবেন। তাছাড়াও মোমো, নিরামিষ থালি থেকে সেই সঙ্গে তিব্বতী খাবার একবার হলেও টেস্ট করবেন।
৫০০ থেকে ৮০০ টাকা খরচ করে আপনি কিন্তু গেস্ট হাউসে থাকতে পারবেন। তাছাড়াও দিল্লি থেকে ধর্মশালা বাসে আসতে পারেন। যাওয়ার ভাড়া ৬০০ থেকে ১২০০ টাকা। দু থেকে তিন দিনের জন্য যদি ঘুরতে চান তাহলে ৫ হাজার থেকে ৯ হাজার টাকার মধ্যে আপনি কিন্তু অনায়াসে ঘুরে আসতে পারবেন এই জায়গায়।
- ঋষিকেশ
যদি আপনি অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন কিংবা আধ্যাত্মিকতার প্রতি একটু টান থাকে, তাহলে একদমই নিশ্চিন্তে ঋষিকেশ ঘুরে আসুন। এই সময় এখানকারই তো হালকা ঠান্ডা থাকে। মনোরম আবহাওয়ায় সঙ্গীর সঙ্গে হাতে হাত রেখে ঘুরতে কেনা চায় বলুন! মাত্র ৩ থেকে ৪ হাজার টাকায় আপনি দু থেকে তিনদিন ঘুরতে পারবেন এখানে। এখানে গঙ্গার তীরে বসে যোগ ব্যায়াম করা থেকে রিভার র্যা ফটিং, ক্যাম্পিং করতে একদম ভুলবেন না। তাছাড়া নীলকান্ত মহাদেব মন্দির দেখার মতো।
- জয়পুর
জয়পুর ঘুরতে যাওয়ার কথা বলে আমাদের সকলেরই প্রথম রাজস্থানের কথা। আর রাজস্থান মানেই জয়পুর। মার্চ মাসে জয়পুরের সৌন্দর্য কিন্তু একদমই অন্যরকম। এখানে সামান্য হালকা হালকা গরমের ভাব থাকে। আপনি কিন্তু এখানে গেলে অম্বর ফোর্ট, সিটি প্যালেস, হাওয়া মহলের মতো ঐতিহাসিক স্থান ঘুরতে পারবেন। তাছাড়া ওইখানে এসে চুটিয়ে শপিং করবেন। জুতো, গয়না থেকে পোশাক থেকে নানান ধরনের স্টাইলিশ ড্রেস আপনি এখানে পেয়ে যাবেন। জয়পুরে দিল্লি থেকে ট্রেন বা বাসে যেতে পারবেন।












Click it and Unblock the Notifications