মনোরম শোভা উপভোগ করতে চাইছেন, ঘুরে আসুন কাশ্মীরের এই জায়গাগুলোতে

ঘুরতে যেতে সকলেই পছন্দ করেন। সময় পেলেই অনেকে ব্যাগ গুছিয়ে অজানাকে জানার আনন্দে বাইরে বেরিয়ে পড়েন। তার ওপর আবার সামনেই পুজো, এই সময় অনেকেই কলকাতায় থাকেন না। একটু বাইরে ঘুরে আসেন। কলকাতার ভিরে, মাথার চাপ, শরীরের ক্লান্তি কমাতে অনেকেই একটু দূরে যান ,তাহলে চলুন না এই পুজোয় আপনার ডেসটিনি হোক কাশ্মীর। কাশ্মীর জায়গাটা যে খুব সুন্দর এবং এর প্রাকৃতিক সৌন্দর্যের খুব মনোরম তা বলার অপেক্ষায় রাখে না।

লিডার ভ্যালি

লিডার ভ্যালি

কাশ্মীরে গেলে অবশ্যই আপনি লিডার ভ্যালি ঘুরে আসবেন। কারণ এখানে রয়েছে অনেক পাহাড়, পর্বত। তাছাড়াও দুটো পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নদী। এই দৃশ্য দেখলে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। তাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে একবার হলেও কাশ্মীরের লিডার ভ্যালি ঘুরে আসুন।

 বাঙ্গুস উপত্যকা

বাঙ্গুস উপত্যকা

কাশ্মীরের সবথেকে বিখ্যাত জায়গার মধ্যে হল বাঙ্গুস উপত্যকা। সবথেকে বেশি জনপ্রিয় জায়গা এটি। এখানে এলে আপনি নানারকম উদ্ভিদ ও নানারকম প্রাণী দেখতে পাবেন। যা হয়তো আগে আপনি দেখেননি। তবে এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুব সুন্দর। যা দেখার টানে সবাই এখানে আসেন।

ডাকসুম উপত্যকা

ডাকসুম উপত্যকা

কাশ্মীরের একটি অজানা জায়গায় হল ডাকসুম উপত্যকা। এটি ভ্রমণকারীদের খুব পছন্দের জায়গা। এখানে এলে আপনি শান্তি পাবেন। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে অনেকেই আসেন, তবে এমন অনেকেই রয়েছেন যারা এই জায়গাটি সম্পর্কে এখনোও অবগত নন। এখানে পাহাড় ও মন্দির আছে, যা দেখার মতো।

 গুলমার্গ

গুলমার্গ

এই নামটি সম্পর্কে হয়তো অনেকেই জানেন। যেটি কাশ্মীরে অবস্থিত। গুলমার্গ এটি একটি আদর্শ ঘোরার জায়গা। এখানে কিন্তু বছরের সব সময় তুষারপাত হয় না। তবে শীত পড়ার পর এখানে তুষার দ্বারা আবৃত থাকে। যা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে।

বেতাব উপত্যকা

বেতাব উপত্যকা

বেতাব উপত্যকা অনন্ত জেলায় অবস্থিত। বেতাব উপত্যকা প্রথম থেকেই কিন্তু খুব জনপ্রিয় ছিল না, বলিউড সিনেমা বেতাব মুক্তির পর জায়গাটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। তারপর থেকেই এটি একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। যারা কাশ্মীরে ঘুরতে আসেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন।

গুরেজ ভ্যালি

গুরেজ ভ্যালি

আপনি যদি শান্ত, নিরিবিলি জায়গা পছন্দ করেন তাহলে এখানে ঘুরে যান। আপনার সঙ্গিনীকে নিয়ে সময় কাটাতে এখানে আসুন। তাহলে অবশ্যই কাশ্মীরের গুরেজ ভ্যালিতে ঘুরে যাবেন। উঁচু পাহাড়ে ঘেরা এই জায়গাটি আপনার এত ভালো লাগবে যে বলে বোঝানো কঠিন। এখানে খাবার আপনার খুব পছন্দ হবে। খুব কম খরচে আপনি এখানে ঘুরে যেতে পারেন।

 পঞ্চ উপত্যকা

পঞ্চ উপত্যকা

কাশ্মীরের সবথেকে ঘোরার জায়গার মধ্যে সুন্দর জায়গা হল পঞ্চ উপত্যকা। জলপ্রপাত এবং সাতটি রদের আবাসস্থল এটি। এই জায়গাটি আলাপাইন পর্বত রয়েছে। এখানে সবুজ তৃণভূমি এবং পাহাড়ের পীর পাহাড়ি রেঞ্জের অপূর্ব দৃশ্য দেখার জন্য দূর দেশ থেকেও আসেন। মানুষ এখানে ঘুরতে আসেন। কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য খুব। তারা দূর দূরান্ত থেকে এখানে ঘুরে যান।

 ইউসমার্গ উপত্যকা

ইউসমার্গ উপত্যকা

কাশ্মীরি ভাষায় ইউসমার্গ মানে যীশুর তৃণভূমি। যদি আপনি ঘুরতে যেতেই চান তাহলে একবার এখানে ঘুরে যান। কারণ এই জায়গাটির যীশু ঘুরেছিলেন বা পরিদর্শন করেছিলেন বলে এই জায়গার এমন নাম। এখানে অনেক সবুজ গাছপালা আবৃত্ত। তাই এই জায়গাটি আপনি আপনার সঙ্গিনী কে নিয়ে সঙ্গে নিয়ে একবার ঘুরে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+