ফেব্রুয়ারি মাসে ভারতে ঘোরার সেরা ঠিকানা কোনগুলি, জানা আছে আপনার?
শীতকালে কমবেশি সকলেই ঘুরতে যেতে পছন্দ করেন। এই সময়ে খুব একটা ঠান্ডাও থাকে না। আবার খুব গরমও থাকে না। আর এই সুন্দর সময় ঘুরতে যাওয়ার সেরা সময়। ফেব্রুয়ারি মাসে যদি আপনি ঘুরতে যাবার পরিকল্পনা করতে পারেন তাহলে ভারতের এই জায়গাগুলিতে ঘুরতে পারেন।
ফেব্রুয়ারি মাসে ভারতে ঘোরার সেরা ঠিকানা কিন্তু এগুলি। এখানে ঘুরতে গেলে আপনার মন কিন্তু খুব ভালো থাকবে। আর এখানকার সৌন্দর্যও কিন্তু অসাধারণ, যা দেখে চোখ সরাতে পারবেন না আপনিও। জানুন কোথায় কোথায় ঘুরতে যাবেন আপনি।

- রাজস্থানের উদয়পুর
উদয়পুর যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। যদি আপনারও থাকে, তাহলে দেরি না করে আগামী মাসেই এখানে ঘুরে আসতে পারেন। এই জায়গাকে 'প্রাচ্যের ভেনিস’ বলা হয়। আবার উদয়পুর হানিমুন প্লেস নামেও পরিচিত। এখানে এলে অনেক হ্রদ রয়েছে। তাছাড়া রয়েছে পাহাড়ও। পিচোলা হ্রদের মাঝখানে অবস্থিত বিখ্যাত লেক প্যালেস উদয়পুরে সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এখানে রয়েছে জয়সমন্দ হ্রদ। যাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বলা হয়। তাছাড়াও সুন্দর সিটি প্যালেস রয়েছে, মনসুন প্যালেস রয়েছে। যার স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন দেখতেই কিন্তু সকলে এখানে আসেন।
- দার্জিলিং
দার্জিলিং যে দর্শনীয় একটি স্থান তা বলার অপেক্ষা রাখে না। দার্জিলিংয়ের সৌন্দর্য কিন্তু অসাধারণ, তা আমরা সকলেই জানি। যদি আপনি এই ফেব্রুয়ারি মাসে হানিমুন সারতে চান কিংবা ঘুরতে আসতে চান, তাহলে পরিবারকে নিয়ে আসতেই পারেন। এখানে এসে এক কাপ চা কিন্তু খেতে ভুলবেন না। এখানকার সুগন্ধি চায়ে কিন্তু বিখ্যাত। তাছাড়া এখানে এলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তাছাড়া দার্জিলিংয়ে অনেক সুন্দর ঘোরার জায়গা রয়েছে। এখানে এসে ট্রয় ট্রেন চড়তে একদমই কিন্তু ভুলবেন না। তাই ফেব্রুয়ারি মাসে পরিবার কিংবা মনের মানুষকে নিয়ে আপনিও ঘুরতে যান দার্জিলিংয়ে।
- তামিলনাড়ুর উটি
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উটি দেখতে আপনিও কিন্তু এখানে আসতে পারেন। এখানে এই সময় ঘোরার সেরা সময়। এখানে সবুজ চা বাগান রয়েছে। তাছাড়া এখানকার প্রাকৃতিক দৃশ্য ফেব্রুয়ারিতেই কিন্তু বেশ সুন্দর লাগে। তাছাড়া আপনি যদি হানিমুন সারতে চান, তাও কিন্তু পারবেন। এখানে এলে অবশ্যই বোটিংয়ের মতন অ্যাডভেঞ্চার করতে আপনি ভুলবেন না আপনি। এখানে এসে অবশ্যই চা, কফি খাবেন। গোলাপ কিংবা মশলা বাগানে বসে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন আপনি। তাই আগামী মাসে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে ঘুরতে যেতেই পারেন।












Click it and Unblock the Notifications