Travel: শীতের শুরুতেই কম খরচে ঘুরে আসুন ধানবাদের এই জায়গাগুলিতে
হালকা শীতের আমেজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর এই সময়ে ঘুরতে যেতে কার না ভালো লাগে! শীত পড়া মানে ঘুরতে যাওয়ার ইচ্ছা শুরু হয় অনেকের। তাছাড়া ভ্রমণ প্রেমীরা কিন্তু বারোমাসই ঘুরতে যেতে ভীষণ পছন্দ করেন।
আপনি যদি ধারে কাছে কোথাও ঘুরতে যেতে চান, তাহলে কম খরচে তাহলে কিন্তু ধানবাদ ঘুরে আসতেই পারেন। আপনি খুব কম খরচে হাওড়া থেকে সোজা ট্রেন ধরেই চলে যেতে পারেন এখানে।

ধানবাদকে কিন্তু ভারতের কয়লার রাজধানীও বলা হয়। ধানবাদে এমন সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে, সেখানে গেলে আপনার কিন্তু আর বাড়ি আসতে ইচ্ছা করবে না। জানুন ধানবাদের বিখ্যাত পর্যটন জায়গাগুলির মধ্যে কী কী রয়েছে।
- তোপচাঁচি লেক
ধানবাদের বিখ্যাত পর্যটনগুলির মধ্যে একটি হল তোপচাঁচি লেক। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, শান্তির জন্যই বিখ্যাত। এখানে চারিধারে সবুজ পরিবেশ। সেই সঙ্গে লেকের শান্ত জল দেখে অনেকটাই শান্ত লাগবে আপনার। পরেশনাথ পাহাড়ের কোলে রয়েছে এই তোপচাঁচি লেক। ধানবাদে গেলে অবশ্যই কিন্তু এই জায়গাটি ঘুরে আসবেন।
- মাইথন
মাইথনের নাম কমবেশি আমরা সকলেই জানি। এই মাইথনের মনোরম সবুজে ঘেরা জায়গায় গেলে আপনার মনে খুশি থাকবে। শুধু তাই নয়, এখানে গেলে বোটিং করতে একদমই ভুলবেন না। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানকার সৌন্দর্য কিন্তু অসাধারণ লাগবে। এটি একটি পর্যটন কেন্দ্র। এখানে কিন্তু দেশ বিদেশ থেকেও অনেক মানুষ কিন্তু ঘুরতে আসেন।
- ভাতিন্ডা জলপ্রপাত
ভাতিন্ডা জলপ্রপাতের নাম নিশ্চয়ই শুনেছেন। বর্ষার জলে আরও ফুলেঁফেপে ওঠে এই ভাতিন্ডা জলপ্রপাত। এই ধানবাদের কাছে এই জায়গায় কিন্তু প্রচুর পিকনিক স্পট রয়েছে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করার পাশাপাশি বন্ধুদের সঙ্গে গিয়েও কিন্তু পিকনিক করতে পারেন। তাছাড়াও এখানে এসে অনেকে কিন্তু শুটিং করেন। এই শীতে আপনারও গন্তব্য হোক ধানবাদ।
- মা কল্যানেশ্বরীর মন্দির
ধানবাদে মা কল্যানেশ্বরীর মন্দির রয়েছে। কথিত আছে, এখানে যে ভক্ত তার মনস্কামনা করেন, দেবীর কৃপায় তার সেই মনস্কামনা পূর্ণ হয়। সতীপীঠের মধ্যে এটিও একটি। আপনি কিন্তু ধানবাদে ঘুরতে অবশ্যই মা কল্যানেশ্বরীর মন্দির ঘুরে আসতে পারেন আপনি।












Click it and Unblock the Notifications