দোল পূর্ণিমায় বেড়িয়ে আসুন কলকাতার কাছেই একেবারে অফবিট 'পিকক ভ্যালি' থেকে
কলকাতার কাছাকাছি বেড়ানোর জায়গা পিপক ভ্যালি
চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ময়ুর। জঙ্গলে নয় একেবারে ঘরের সামনে। রাস্তাঘাটে সর্বত্র ময়ুরের বিচরণ। অদ্ভুত সুন্দর সেই জায়গাটা। একেবারে অন্যরকমের সেই জায়গাটা। মানুষের সঙ্গে ময়ুরের নিবিড় সম্পর্ক চোখে পড়বে এখানে। কলকাতার কাছেই রয়েছে সেই জায়গাটা। দোল পূর্ণিমায় বেড়িয়ে আসুন সেখানে।

পিকক ভ্যালি
অনেকেই জানেন না এই জায়গাটির নাম। একেবারে অন্যরকম একটা অফবিট লোকেশন। কলকাতা থেকে বেশি দূরেও নয় এটি। ২ দিনের ছুটিতেই বেড়িয়ে আসা যায় এই পিকক ভ্যালি থেকে। খুব বেশি পর্যটকের ভিড় হয় না এখানে। অনেকে জানেনও না এই পিকক ভ্যালির কথা। এখানে গেলে দেখতে পাবেন মানুষ এবং ময়ুরের সহাবস্থান। ঘুরতে ফিরতে চারপাশে ময়ুর ঘুরে বেড়াতে দেখবেন। এই দৃশ্য রাজস্থানেও দেখা যায় না। যেমনটা দেখা যায় এই পিকক ভ্যালিতে।

কোথায় রয়েছে এই পিকক ভ্যালি
এই পিকক ভ্যালি রয়েছে একেবারে কলকাতার কাছেই। ওড়িশার কটক শহরের কাছে রয়েছে এই পিকক ভ্যালি। ১৯৯৯ সালে সাইক্লোন বিধ্বস্ত ওড়িশায় একটি ময়ুরকে সেবা যত্নকরে সারিয়ে তুলেছিলেন পান্নু বেহরা নামে এক হোম গার্ড। তারপর থেকে একটা একটা করে ময়ুর সেখানে আসতে শুরু করে। এখন প্রায় এখানে দেড়শো ময়ুর রয়েছে। ময়ুরের সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের জন্য আলাদা করে খাবার তৈরি করা এমনকী নিজের বেতনের একটা অংশ দিয়ে ময়ুরদের খাবার তৈরি করেন তিনি। ওড়িশা পুলিশের ফায়ারিং গ্রাউন্ডই এখন হয়ে উঠেছে পিকক ভ্যালি।

কীভাবে যাবেন
পিকক ভ্যালি যেতে গলে আসতে হবে কটকে। কটক থেকে পিকক ভ্যালির দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। এখানে গাড়ি ভাড়া করেই যান স্থানীরা। কটক থেকে যেতে বেশি সময় লাগে না। সিদ্ধেশ্বর পুলিশ ফায়ারিং গ্রাউন্ড এখন পিকক ভ্যালি নামেই পরিচিত। গাড়িওয়ালাদের বললেই তাঁরা পৌঁছে দেবেন সেখানে। হোলির ছুটিতে একটা অন্যরকমের জায়গায় বেড়িয়ে আসতে পারেন। একেবারে অন্যরকম একটা জায়গা।

দোলের ছুটি কাটানোর অন্যরকম জায়গা
দোলের ২ দিনের ছুটি কাটানোর একটা অন্যরকম জায়গা এই পিকক ভ্যালি। মনটা একেবারে আলাদা রকম হয়ে যাবে এই পিকক ভ্যালিতে এলে। এত ময়ুরের একসঙ্গে সমাহার এর আগে কখনও কেউ দেখেননি। তাহলে আর দেরি না করে বেড়িয়ে পড়ুন দোলের ছুটি তো বটেই অন্য কোনও সপ্তাহান্তের ছুটিতে অনায়াসেই বেড়িয়ে আসতে পারেন এই পিকক ভ্যালি থেকে। একেবারে অজানা একটা জায়গা। খুব কম মানুষই জানেন এই পিকক ভ্যালির কথা।












Click it and Unblock the Notifications