ফেব্রুয়ারির হালকা শীতে ঘুরে আসুন শিলং থেকে গোয়া

হালকা শীতে সকলেই ঘুরতে যেতে চান, আপনিও যদি যেতে চান তাহলে ঘুরে আসুন এই জায়গাগুলিতে

শীতকালে ঘুরতে যাবেন না তা আবার হয় নাকি, বছরের প্রথম মাসে পিঠে পার্বণের মাস। এসময় বাড়িতে এমন অনেকেই রয়েছেন যাদের পৌষ মাসে পিঠে করতে হয়। তারা জানুয়ারি মাসে তাই ঘুরতে যান না বললেই চলে। তবে বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে ঘুরতে না গেলে কি আর হয়। যদি আপনি ফেব্রুয়ারি মাসে ঘুরতেই যেতে চান তাহলে ঘুরে আসুন দেশের এই জায়গা গুলিতে। এখানকার মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। তা বলার অপেক্ষা রাখে না। দেখে নিন কোন জায়গা জায়গাগুলিতে আপনি ঘুরতে যাবেন।

গোয়া

গোয়া

যদি আপনি ফেব্রুয়ারি মাসে ঘুরতে যেতে চান তাহলে প্রথমেই বলছি আপনি ঘুরে আসুন গোয়াতে। অফ সিজনে গোয়া ঘুরতে গেলে আপনার ফ্লাইট থেকে থাকা খাওয়ার খরচ অনেকেই কম হবে। এখানে গেলে আপনি অনেক কিছুই দেখতে পাবেন। তাছাড়াও এখানকার পরিবেশ পার্টি প্রেমীদের জন্য বেশ বিখ্যাত। এখানে গেলে আপনার আপনার ফিরে আসতে ইচ্ছে করবে না।

 গোয়া কার্নিভাল

গোয়া কার্নিভাল

ফেব্রুয়ারি মাসের ১৮ থেকে ২১ তারিখ পর্যন্ত গোয়া কার্নিভাল অনুষ্ঠানটি আয়োজিত হয়। প্রতিবছর এই সময় কিন্তু এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এখানে নানা রকম সাজে সেজে ওঠেন সেখানকার বাসিন্দারা। তারপর তাদের নাচ গান থেকে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি দেখার জন্য দূরদূরান্ত থেকেও মানুষেরা এখানে আসেন। খুব মজার সঙ্গে এই অনুষ্ঠানটি পালন করেন সেখানকার বাসিন্দারা।

 মেঘালয়ের শিলং

মেঘালয়ের শিলং

এখানকার নাম প্রায় সকলেই শুনেছেন। ফেব্রুয়ারিতে একটু হালকা শীতে ঘুরতে যেতে চাইছেন, তাহলে ঘুরে আসুন না শিলংয়ে। তার ওপর শিলংয়ে গেলে আপনি দেখতে পাবেন সুন্দর ডাউকি নদী। তার সৌন্দর্য থেকে জল আপনাকে মুগ্ধ করবে। এখানকার স্বচ্ছ জলে আপনি আপনার নিজের মুখও দেখতে পাবেন। তাছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বৈকি।

 যোধপুর

যোধপুর

রাজস্থানের যোধপুর এখানে ঘুরতে যাওয়ার প্রথম এবং প্রধান সময়ই হল ফেব্রুয়ারি মাস। হালকা ঠাণ্ডাতে ঘুরতে গেলে আপনি খুব ভালোভাবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাছাড়াও খুব আরামদায়ক এই জায়গায়টি। রাজস্থানে গেলে অবশ্যই এখানকার সাইটসিন অবশ্যই করবেন কিন্তু।

মহারাষ্ট্রের মুম্বাই

মহারাষ্ট্রের মুম্বাই

ফেব্রুয়ারি মাসের ৪ থেকে ১২ তারিখ পর্যন্ত। মুম্বাইতে খুব সুন্দর। এখানে একটি ফেস্টিবলের আয়োজন করা হয়। তাছাড়া এখানে একটি এলিফ্যান্ট ফেস্টিবেলের আয়োজন করা হয়। যেটি ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আড়ম্বরের সঙ্গে পালিত হয়। এটি একটি পর্যটন কেন্দ্র।

 হরিয়ানার সুরাজকুন্ড

হরিয়ানার সুরাজকুন্ড

এই শিল্প মেলাটি ৪ থেকে ফেব্রুয়ারি ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। এটি ভারতের সমৃদ্ধ এবং প্রাণবন্ত জায়গা বলে পরিচিত। এখানের ঐতিহ্য, সংস্কৃতি জন্য বিখ্যাত। এটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন।

আগ্রার তাজমহল

আগ্রার তাজমহল

ফেব্রুয়ারি মাসের ১৮ থেকে ২৭ তারিখ পর্যন্ত এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন। এখানে তাজ মহোৎসব উৎসবটি খুব বিখ্যাত ।যদি পারেন এই সময় একবার দেখে আসুন না তাজ মহোৎসব।

 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

ফেব্রুয়ারি মাসের সেরা গন্তব্যের জায়গায় হল আন্দামান নিকোবর দ্বীপুঞ্জ। এখানকার আবহাওয়া এই সময়ে সবথেকে বেশি সুন্দর থাকে, মনোমুগ্ধকর পরিবেশ দেখতে সকলেই পছন্দ করেন। যদি আপনিও তাই চান তাহলে ঘুরে আসুন না আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে।

কর্নাটকের কুর্গ

কর্নাটকের কুর্গ

কর্নাটকের কুর্গ জায়গাটি খুব সুন্দর। এখানে অনেক জঙ্গল রয়েছে। জঙ্গল সাফারি করতে যারা পছন্দ করেন তারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে এই জায়গায় ঘুরে আসুন। এখানে গেলে হাতি, বাঘ থেকে অনেক বন্যপ্রাণী দেখতে পাবেন।

মহারাষ্ট্রের নাসিক

মহারাষ্ট্রের নাসিক

এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। এখানে নানা রকম সুন্দর বাগান রয়েছে। তাছাড়া পাইন গাছ রয়েছে। এখানকার সুন্দর গাছ-গাছারির জন্য এই জায়গাটি খুব জনপ্রিয়। দেশ-বিদেশের অনেক মানুষ এই নাসিকে ঘুরতে আসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+