দেবীর স্বপ্নাদেশে রানির গয়না দিয়ে প্রতিমা তৈরি করেছিলেন রাজা, বেড়িয়ে আসুন কলকাতার কাছেই চিল্কিগড় থেকে
কলকাতার কাছেই বেড়িয়ে আসুন জঙ্গলে ঘেরা রহস্যময় কনক দুর্গামন্দির থেকে
বসন্তের হাওয়া বইতে শুরু করেছে। রঙের হাওয়া মিশতে শুরু করেছে। এই আবহাওয়ায় সবচেয়ে মনোরম জায়গা ঝাড়গ্রাম। সেই ঝাড়গ্রামেই রয়েছে কনক দুর্গা মন্দির। আর এই মন্দির ঘিরে রয়েছে রহস্য। কলকাতার একেবারেই কাছে। একদিনেই ঘুরে আসা যায় সেই মন্দির থেকে। তার সঙ্গে ঝাড়গ্রামের শাল-পিয়ালের জঙ্গল মুগ্ধ করবে।

ঝাড়গ্রামেই কনক দুর্গামন্দির
ঝাড়গ্রামেই রয়েছে কনক দুর্গা মন্দির। অনেকেই ঝাড়গ্রাম বেড়াতে গেলেও কনক দুর্গামন্দির দেখতে চান না। এখানেই রয়েছে এই কনক দুর্গা মন্দির। সেখানে রয়েছে এক রহস্যময় দুর্গামন্দির। এই মন্দির জঙ্গলের মধ্যে রেয়েছে। ঝাড়গ্রামের চিল্কিগড় বলা হয় এই স্থানকে। এখানেই রয়েছে চিল্কি গড়ের রাজার বাড়ি। আর কনক দুর্গা মন্দির। রাজা নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির।

স্বপ্নাদেশ পেয়ে তৈরি হয় মন্দির
শোনা যায় চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংকে স্বপ্ন দিয়েছিলেন দেবী। সেই স্বপ্নাদেশ পেয়েই দেবীর মূর্তি তৈরি করান রাজা। রানির গোবিন্দ মনি দেবীর সোনার গয়না দিয়ে তৈরি করা হয়েছিল সেই দেবী মূর্তি। ঘোড়ার উপর অধিষ্ঠান করছেন সেই দেবী। রানির সোনার গয়না দিয়ে তৈরি করা হয়েছিল বলে সেই মন্দিরের নাম হয় কনক দুর্গা মন্দির। মন্দিরের পিছনেই রয়েছে একটা নদী। তার নাম ডুলুং নদী। মন্দিরটি তৈরি হয়েছে টেরাকোটার।

কলকাতার কাছেই এই মন্দির
বসন্তের দিনে বেড়ানোর আদর্শ জায়গা এই চিল্কিগড়। ঝাড়গ্রামের এই জায়গাটি অনেকেই এখনও জানেন না। চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির দেখার পাশাপাশি বসন্তে এখানকার রঙিন রূপ মুগ্ধ করবে পর্যটকদের। চিল্কিগড়ের সৌন্দর্যও আরও মুখরিত হয়ে ওঠে বসন্তে। চারিদিকে রঙের ছড়াছড়ি। পলাশ, কৃষ্ণচূড়া-রাধাচূড়ার সমাহার ভুলিয়ে রাখে মন। তার সঙ্গে মহুয়ার মাদকতা আরও মুগ্ধ করবে। একেবারে রহস্যে ঘেরা চিল্কিগড়ের মন্দির দেখতে বেড়িয়ে পড়ুন সপ্তাহান্তে।

কীভাবে যাবেন
কলকাতা থেকে খুব বেশি দূরে নয় চিল্কিগড়। কলকাতা থেকে ১৮৫ কিলোমিটার দূরে। ট্রেনে এবং গাড়িতে যাওয়া যায়। গাড়িতে ও যাওয়া যায়। এখানে থাকার জায়গা বলতে ঝাড়গ্রামে আসতে হবে। ঝাড়গ্রামে হোটেলে থেকে চিল্কিগড় যেতে হবে। একদিনেই বেড়িয়ে আসা যায় চিল্কিগড় থেকে। কাজেই আর দেরি না করে বেড়িয়ে পড়ুন জঙ্গলে ঘেরা সেই চিল্কিগড় দেখতে। যেখানে রয়েছে রহস্যে ঘেরা কনক দুর্গামন্দির।
ছবি সৌ:সি দা কান্ট্রি/ইউটিউব












Click it and Unblock the Notifications