তুষারে ঢেকেছে সান্দাকফু, এই সুযোগে বেড়িয়ে আসুন পাহাড়ি এই ছোট্ট গ্রাম থেকে
কলকাতার কাছাকাছি সপ্তাহান্তে বেড়ানোর একটা অন্যরকম ঠিকানা এই পাহাড়ি গ্রাম। বসন্তে এবার বরফ পড়ছে পাহাড়ে। গোটা শীতে যে বরফের দেখা মেলেনি। বসন্তে এবার সেই তুষারপাত শুরু হয়েছে দার্জিলিঙের সান্দাকফুতে। এই সুযোগে শেষবারের মত শীতটা উপভোগ করে আসতে পারেন এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে।

শেষে বেলায় শীতের খোঁজে
শীত বিদায় নিেয়ছে ফেব্রুয়ারির প্রথম থেকেই। মার্চ মাসের প্রথম থেকে দাপিয়ে গরম পড়েছে। ঘেমে নেয়ে এক সার হয়ে দোল কাটিয়েেছ রাজ্যবাসী। কিন্তু বসন্তের শেষ বেলায় যেন উলট পূরাণ শুরু হয়ে গিয়েছে। ঝড়-বৃষ্টির দাপতে গায়ে চাদর জড়াতে হচ্ছে। শিলিগুড়ির বাসিন্দারাতো কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছেন। আর পাহাড়ে শুরু হয়েছে তুষারপাত। গোটা শীতে যার দেখা মেলেনি। সান্দাকফু এখন তুষারময়। বসন্তে ফিরে এসেছে শীত হয়ে। এই শেষবেলার শীত উপভোগ করতে চলে আসুন সপ্তাহান্তের ছুটিতে।

কোথা যাবেন
সপ্তাহান্তের ছুটিতে সান্দাকফু কীভাবে সম্ভব? না সান্দাক ফু যেতে হবে না দার্জিলিং কার্শিয়াঙের কাছেই রয়েছে এক পাহাড়ি গ্রাম। তার নাম চিমনি। তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা এখান থেকে আরও স্পষ্ট। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম যেন জল রঙে ক্যানভাসে আঁকা। এই গ্রামের মাঝেই রয়েছে ব্রিটিশ আমলের তৈরি একটি চিমনি। সেকারণে এই গ্রামটির নাম চিমনি। খুব বেশি মানুষের বাস নয়। গুটি কয়েক পাহাড়ি জনজাতির বাস। চাষবাস আর তার সঙ্গে ছোট ছোট কটা হোমস্টে এই নিয়েই চলে তাঁদের জীবন যাত্রা।

কীভাবে যাবেন
যথারীতি কলকাতা থকেে আগে পৌঁছতে হবে এনজেপি। এখন বন্দে ভারত এক্সপ্রেসের দৌলতে একদিনেই দার্জিলিং পৌঁছে যাওয়া যায়। শুক্রবার পাড়ি দিন। দার্জিলিং থেকে শেয়ারের গাড়িতে চিমনি গ্রামে পৌঁছে যাওয়া যায়। সেখানে অনেকগুলি হোম স্টে রয়েছে। তাদের আগে থেকে বলে রাখলেও গাড়ি পাঠিয়ে দেন। সপ্তাহান্তে কটা দিন কাটিয়ে আবার ফিরে আসুন কর্মব্যস্ত জীবনে। মনটা তরতাজা হয়ে যাবে।

আশপাশে কী দেখবেন
যাঁরা একটু অ্যাডভেঞ্জার আর ট্রেকিং করতে ভালবাসেন তাঁদের জন্য মোক্ষম জায়গা এই চিমনি গ্রাম। দিনভর গ্রামের অলিতে গলিতে ঘুরে বেড়ান। গ্রামবাসীদের সহজ সরজ জীবন যাত্রা মুগ্ধ করবে। আশপাশের জঙ্গলে ট্রেকিংও করা যায়। আবার ফেরার পথে কিছুটা সময় কাটিয়ে আসুন দার্জিলিং থেকে। কারণ এই পথেই চিমনিতে যেতে হবে। কাজেই ফিরতি পথে দার্জিলিঙে কফি খেয়ে ফিরে আসুন।












Click it and Unblock the Notifications