Travel: কাশ্মীরে না গিয়েও আপনি সৌন্দর্য থেকে তুষারপাত উপভোগ করতে পারেন উত্তরাখণ্ডের এই জায়গায়
ঘুরতে যেতে কেনা পছন্দ করেন! তা যদি এবার শীতকালে হয়, তাহলে তো কোনও কথাই নেই। শীতের শুরুতেই ঘুরতে যাবেন না তাই আবার হয় নাকি! আর বেশিরভাগ মানুষই কিন্তু তুষারপাত দেখতে কাশ্মীরে যান। সেটা নিয়ে কিন্তু সকলেরই বরাবর একটা স্বপ্ন থাকে।
তবে যদি আপনার কাশ্মীর ঘোরা হয়ে থাকে কিংবা আপনি কাশ্মীরের পরিবর্তে অন্য কোথাও যেতে চান অথচ সেখানে গিয়ে তুষারপাত দেখতে চাইছেন, তাহলে দেরি না করে উত্তরাখণ্ডের এই জায়গায় যেতে পারেন। যেখানে গেলে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

উত্তরাখণ্ডের আউলির নাম নিশ্চয়ই শুনেছেন। দেবভূমি উত্তরাখণ্ডের রূপ সত্যিই যেন অসাধারণ। তার প্রকৃতির সৌন্দর্য, অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকরের সঙ্গে অসাধারণ বলা চলে। এখানে রয়েছে সুন্দর হিল স্টেশনও। এখানে গেলে আপনার কিন্তু বাড়ি ফিরতে একদমই ইচ্ছা করবে না। তাছাড়া ও শীতকালে এখানে প্রচুর তুষারপাত হয়। যা কিন্তু আপনি দারুণভাবে উপভোগ করতে পারেন।
শীতকালে বরফে মোরা আউলির অনেক জায়গায় কিন্তু স্কিইইংকরার ব্যবস্থা রয়েছে আপনিও যদি তা করতে চান তাহলে বন্ধুদের সঙ্গে এই জায়গায় ঘুরে আসতে পারেন। ভ্রমণপ্রেমীদের কাছে আউলি কিন্তু আমাদের দেশের স্কিইইং সবথেকে জনপ্রিয় স্থান বলা যায়। এখানে গেলে অনেক শান্তিপূর্ণ জায়গা পাবেন যেখানে আপনি ট্রেকিং করার নানান জায়গা পাবেন। হিমালয়ের সৌন্দর্য উপভোগ করতে আপনিও যেতে পারেন।
আপনারা কিন্তু এখানে গেলে অবশ্যই রাতে ক্যাম্পে থাকতে পারেন। তারার দিকে তাকিয়ে আপনি আপনার সঙ্গীর হাতে হাত রেখে কাটিয়ে দিতে পারেন। ডিসেম্বর থেকে মার্চ মাসে আউলির যাওয়ার সেরা সময়। যদি আপনি তিন চার দিন সেখানে থাকেন।, তাহলে হোটেল বা রিসোর্টে থাকতে পারেন। আপনি দেরাদুন থেকে ট্যাক্সি বা বাসেই যেতে পারবেন আউলি।
যদি আপনি সারা বছর ক্লান্ত থাকার পর একটু শান্তিতে থাকতে চান ও মানসিক চাপ কমাতে চান তাহলে অবশ্যই ঘুরে আসুন এখানে। আপনি বন্ধু থেকে পরিবারের সঙ্গেও যেতে পারেন এখানে। বরফে ঢাকা পাহাড় দেখলে আপনার মানসিক চাপ কিছুটা হলেও কমবে।
ঘুরতে গেলে অবশ্যই রোপওয়ে উঠবেন। বাক্সে চেপে ঘুরতে আপনার কিন্তু বেশ ভালো লাগবে। স্বপ্নের চেয়ে সুন্দর রূপকথার চেয়েও যেন এক বাস্তব অভিজ্ঞতার সাক্ষী থাকতে আপনিও কিন্তু পা রাখতে এখানে। এবারে শীতে আপনার গন্তব্য হোক উত্তরাখণ্ডের আউলি।












Click it and Unblock the Notifications