Vatra Bill: উত্তরবঙ্গের দিঘা, বর্ষায় মোহময়ী এই জায়গায় বেড়িয়ে আসুন সপরিবারে
ঝিরঝিরে বৃষ্টি আর সমুদ্রে উথাল-পাথাল ঢেউ। একের পর এক আছড়ে এসে পড়ছে সৈকতে। বর্ষায় মোহময় হয়ে ওঠে সমুদ্র সৈকত। সেকারণে সকলে ছুটে যান দিঘা-মন্দারমনি-বকখালি-শঙ্করপুরে। কিন্তু জানেন কি উত্তরবঙ্গেও একটি দিঘা রয়েছে। একেবারে অফবিট সেই জায়গা কোথায় জেনে নিন।
ভাটরার বিল। যার জনপ্রিয়তা উত্তরবঙ্গের দিঘা বলে। বর্ষায় এই জায়গাটি একেবারে মোহময় ওঠে। বর্ষা এলেই সেখানে ভিড় করেন সেখানে। একেবারে অন্যরকম একটা জায়গা। মালদার কাছেই রয়েছে সেই জায়গা। যাকে বলা হয় ভাটরার বিল। এমনভাবে এখানকার পরিবেশ তৈরি দেখে মনে হয় সমুদ্র সৈকত।

বিলের পাড়ে জলের ঢেউ এসে পড়বে পায়ে। দিগন্ত বিস্তৃত সেই বিলে ঢেউ খেয়ে যায় জল। পায়ে পায়ে বিলের অনেকটা এগিয়ে যান পর্যটকরা। নৌকা করে ভ্রমণের সুযোগও রয়েছে। অনেকেই নৌকায় করে বিলের অনেকটা ভেতরে ঘুরতে চলে যান। উত্তরবঙ্গের মানুষের কাছে এটা এক অনন্য অভিজ্ঞতা। দিঘায় যাঁরা যেতে পারছেন উত্তরবঙ্গের অনেকেই বর্ষার সময় একটা সমুদ্রের ফিল নিতে চলে আসেন এই ভাটরার বিলে।

দক্ষিণবঙ্গের মানুষের কাছে দিঘা-মন্দারমনি ঘরের কাছে। তবে ভাটরার বিল একটা নতুনত্ব। সেই নতুনত্বের সন্ধানে চলে আসতে পারেন অনেকেই। আর বন্দেভারতের দৌলতে তো এখন মালদহ ঘরের কাছে। সকালে ট্রেনে চাপলে মালদহে গিয়ে ব্রেকফাস্ট করা যাচ্ছে। কাজে বন্দে ভারত এক্সপ্রেসে চলে আসুন। মালদহ শহর থেকে খুব বেশি দূরে নয়। ভাটরার বিল দেখে বেড়িয়ে নিন গৌড়-মদিনা। একেবারে অন্যরকম ভ্রমণ।
দিঘা গিয়ে গিয়ে যাঁরা ক্লান্ত হয়ে পড়েছেন তাঁদের কাছে এটা একটু অন্যরকম জায়গা হয়ে উঠতে পারে। সেকারণে অনেকেই ঘুরে যেতে পারেন এই অফবিট লোকেশনে। উত্তরবঙ্গে সকলে যান পাহাড়ের টানে। এবার নাহয় একেবারে অন্য রকম একটা অভিজ্ঞতা নিতে যাবেন তাঁরা চলে আসতে পারেন এখানে।












Click it and Unblock the Notifications