নতুন হ্যাংআউটে যেতে চাইছেন? শহরের এই প্রান্ত অপেক্ষায় রয়েছে আপনার
শহর কলকাতা মানেই সর্বত্র ভিড়। ইকোপার্ক, নিক্কোপার্ক, সায়েন্স সিটি থেকে শুরু করে শহরের সব ডেস্টিনেশনই ভিঁড়ে ঠাসা। অনেকেই আবার এই বছরের শুরুতেই শহরের বাইরে কোথাও যেতে পারবেন না। কাজেই তাঁদের কাছে সপ্তাহান্তের দুটি দিনই সম্বল।
সেই সপ্তাহান্তের ছুটিতে যাঁরা নতুন কোনও জায়গায় হ্যাংআউট করতে যেতে চাইছেন তাঁদের জন্য অপেক্ষা করছে বন্দে ভারত রেস্টুরেন্ট। তার জন্য আসতে হবে গঙ্গার পাড়ে। এখনও যাঁরা বন্দে ভারত এক্সপ্রেসে ওঠেননি তাঁরা ঘুরে আসতে পারেন সেখানে। বেশ একটা মজার অভিজ্ঞতা হবে।

হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ঠিক বাইরে রয়েছে বাপু উদ্যান। সেটিকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। এই উদ্যানেই রাখা রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের একটি বগি। একেবারে গঙ্গার পাড়ে। সেই বগির মধ্যেই রয়েছে রেস্টুরেন্ট। সেখান থেকে হাওড়া ব্রিজের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। গঙ্গার অবিরাম বয়ে যাওয়া আর হাওড়া ব্রিজের দৃশ্য উপভোগ করতে করতে ঘুরে আসুন এই বন্দে ভারত এক্সপ্রেস।
ভেতরে ঢুকলে আরও ভাল লাগবে। গঙ্গা দেখতে দেখতে পেটপুজো সেরে নিতে পারবেন। সেই সঙ্গে বন্দেভারত কোচের চাপার একটা মজাও উপভোগ করতে পারবেন। এখানে খাবারের দামও খুব বেশি নয়। সকলের সাধ্যের মধ্যে। সাধারণত গঙ্গার ধারে যে রেস্তোরাঁগুলি থাকে সেগুলির দাম বেশ বেশি হয়। এটা একেবারেই পকেট ফ্রেন্ডলি।
সকাল ১১টা থেকে রাত্রি ১১টা পর্যন্ত খোলা থাকে এই রেস্টুরেন্ট। চারপাশের বাগানটিও বেশ সুন্দর। সেখানেও অনেকটা সময় কাটিয়ে যেতে পারেন। যাঁরা কলকাতা শহরের মধ্যে হ্যাঙ্গ আউটের নতুন কোনও জায়গা খুঁজছেন তাঁদের জন্য এই জায়গাটি সেরা হতে পারে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications