চলবে না আধার! নেপাল-ভূটানে যেতে এইসব পরিচয়পত্রগুলি ব্যবহার করুন
কেউ যদি ভারতের দুই প্রতিবেশী দেশ নেপাল ও ভূটানে যাওরার পরিকল্পনা করেন, তাহলে আগে থেকে জেনে নেওয়া ভাল কোন কোন পরিচয়পত্র নিয়ে সে দেশে প্রবেশ করা যাবে। নাহলে মুশকিল হতে পারে। ভারতও এই দুই দেশের নাগরিকদের একই সুবিধা দিয়েছে, যাতে এই দেশগুলির সঙ্গে পর্যটন বৃদ্ধি ও সহযোগিতা জোরদার করা যায়।
ভারতে প্রতিবেশী নেপাল ও ভূটান তাঁদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত। প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ ভারত থেকে এই দেশে ভ্রমণ করতে যান।

কোনও ভারতবাসী যদি নেপাল ও ভূটানে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে জেনে নেওয়া প্রয়োজন কোন কোন নথি নিয়ে দুটি দেশে প্রবেশ করা যাবে। বিদেশে যেতে সাধারণভাবে পাসপোর্ট লাগে। কিন্তু ভারতের নাগরিকরা নেপাল ও ভূটানের জন্য বিশেষ অধিকার পায়।
সাধারণভাবে ভারতবাসীরা পাসপোর্ট ছাড়া কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখিয়ে দুটি দেশে যেতে পারেন। আধার কার্ড ভারতের পরিচয় পত্র হিসেবে গুরুত্বপূর্ণ হলেও, নেপাল ও ভূটানের ক্ষেত্রে পরিচয় পত্র হিসেবে আধার ব্যবহার করা যাবে না।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নেপাল ভূটানের মতো দেশে ভ্রমণের সময় আধারকে পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা যাবে না। নেপাল ও ভূটানে যেতে ভারতীয় নাগরিকদের বৈধ ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড ও প্যান কার্ডের মতো নথি লাগবে।
শিশুদের ক্ষেত্রে তাদের অভিভাবকদের বৈধ ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড ও প্যান কার্ড থাকতে হবে। এর সঙ্গে শিশুদের জন্মের প্রশংসাপত্র কিংবা স্কুলের পরিচয় পত্র ব্যবহার করা যেতে পারে।












Click it and Unblock the Notifications