Upper Gumbahata: বুদ্ধদেবের পায়ের ছাপ নাকি রয়েছে এখানে, দার্জিলিংয়ের কাছেই বেড়িয়ে আসুন সেখানে
কালিম্পং তো অনেকেই একাধিকবার গিয়েছেন কিন্তু সেখানেই যে রয়েছে এই অফবিট জায়গা অনেকেই জানেন না। জায়গাটির নাম আপার গুম্বাহাটা। বৌদ্ধ ধর্মাবলম্বিদের কাছে অত্যন্ত পবিত্র এই জায়গা। কারণ এখানে নাকি বুদ্ধদেবের পদচিহ্ন রয়েছে।
এখানে একটি মনেস্ট্রি রয়েছে যেটি একটা সময়ে তৈরি করেছিলেন ভুটানের রাজা। কত বছর আগে এই বৌদ্ধ গুম্ফাটি তৈরি হয়েছিল তার সঠিক তথ্য এখনও কেউ দিতে পারেন না। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হয় ১৬ শতকে এই গুম্ফাটি তৈরি হয়েছিল। উঁচু পাহাড়ের উপরে রয়েছে গুম্ফাটি। কিন্তু বর্তমানে গুম্ফাটি অনেকটাই নতুন করে তৈরি করা হয়েছে। কারণ গোর্খা আন্দোলনের সময় এটা ভেঙে ফেলা হয়েছিল।

এই গুম্ফায় আসতে হলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। এখানে কেউ জোরে কোনও কথা বলতে পারবেন না। আস্তে আস্তে কথা বলতে হবে। সেই সঙ্গে যতটা কম কথা বলা যায় ততটাই ভাল। এখানকার পরিবেশ এতোটাই শান্ত যে মন ভাল হয়ে যায়। প্রাশান্তি ফিরে আসে মনে।
শিলিগুড়ি থেকে এর দূরত্ব ৬৬ কিলোমিটার। গাড়িতে সোজা চলে আসা যায়। বাসেও আসা যায়। বাগডোগরা বিমানবন্দর থেকে এর দূরত্ব ৭৪ কিলোমিটার। সেখান থেকেও গাড়িতে যাওয়া যায়। তবে আগে থেকে গাড়ি বুক করে রাখা ভাল। এই গুম্ফাটিতে এলে ভুটানি স্থাপত্যের নিদর্শন মেলে। এখানে সন্ন্যাসীরা উপাসনা করেন। সেকারণে এখানে কোনও রকম চিৎকার বা জোরে কথা বলা একেবারেই বারণ।












Click it and Unblock the Notifications