ঊনকোটি দেবদেবী একসঙ্গে বিরাজ করেন এখানে, বেড়িয়ে আসুন কলকাতার কাছেই এই আশ্চর্য জায়গা থেকে

একসঙ্গে এক জায়গাট ঊনকোটি দেবদেবীর অবস্থান। ১ কোটির থেকে ১ কম। ৯৯ লক্ষ ৯৯৯ হাজার ৯৯৯ দেবদেবী এখানে বিরাজ করেন। কলকাতার কাছেই রয়েছে এই আশ্চর্য জায়গা। অনেকেই জানেন না সেই স্থানের কথা। সেই ঊনকোটিকে ঘিরে রয়েছে অনেক পৌরানিক গল্পকথাও। এমনই এক অদ্ভুত জায়গা থেকে।

বাংলার প্রতিবেশি রাজ্য ত্রিপুরাতেই রয়েছে ঊনকোটি। কেন এই অদ্ভুত নাম অনেকেই জিজ্ঞসা করতে পারেন। ঊনকোটি অর্থাৎ ১ কোটির থেকে ১ কম। ত্রিপুরার এক ঐশ্বরিক জায়গা এই ঊনকোটি। এখানে একসঙ্গে একটি জায়গায় রয়েছে ৯৯ লক্ষ ৯৯৯ হাজার ৯৯৯ টি দেবদেবির মূর্তি। প্রত্যেকটি পাথকে খোদাই করা। একটি পুরো পাহাড় জুড়ে বিরাজ করছেন এই উনকোটি দেবদেবী।

ঊনকোটি দেবদেবী একসঙ্গে বিরাজ করেন এখানে

এই ঊনকোটি নামকে কেন্দ্র করে দুটি কাহিনী এখানে শোনা যায়। প্রথম কাহিনী অনুযায়ী ১ কোটি দেবদেবীকে নিয়ে কাশী যাচ্ছিেলন মহাদেব। পথে ত্রিপুরার এই জায়াগায় সকলে বিশ্রাম নিচ্ছিলেন। সকলকে একসঙ্গে এখানে বিশ্রাম নিতে বলে মহাদেব বলেছিলেন পরের দিন ভোরেই কাশীর উদ্দেশ্যে তিনি রওনা হবেন। সেই মতো সকলকে উঠে পড়তে হবে ঘুম থেকে। কিন্তু সকালে মহাদেব উঠে দেখেন ৯৯,৯৯৯,৯৯৯ জন দেবদেবীই ঘুমিয়ে রয়েেছন। রেগে গিয়ে তখন মহাদেব অভিশাপ েদন তাঁরা এখানেই থেকে যাবেন। এবং তিনি সেখান থেকে চলে যান। সেকারণে ১ কোটির একজন কম দেবদেবী এখানে বিরাজ করেন।

ঊনকোটি দেবদেবী একসঙ্গে বিরাজ করেন এখানে

দ্বিতীয় কাহিনী অনুযায়ী মহাদেব পার্বতীকে নিয়ে কাশী যাচ্ছিলেন সেসময় কাল্লু কুমার নামে এক শিল্পী যেতে চান তাঁদের সঙ্গে। তিনি শিবভক্ত ছিলেন। তাই তাঁকে নিষেধ করতে পারেননি পার্বতি। তখন শিল্পীকে বলেছিলেন এক রাতেু মধ্যে এখানে যেন এক রাতের মধ্যে ১ কোটি দেবদেবীর মূর্তি পাথরে খোদাই করতে হবে। কিন্তু সকালে উঠে তিনি দেখতে পান ১ কোটি থেকে ১টি কম দেবদেবীর মূর্তি খোদাই করা হয়েছে। সেকারণে এই জায়গাটির নাম ঊনকোটি।

ঊনকোটি দেবদেবী একসঙ্গে বিরাজ করেন এখানে

এই ঊনকোটিতে শিবঠাকুরের বিশাল মূর্তি রয়েছে। সেটা এখানে পুজো করা হয়। পাহাড়ের খাঁজে খাঁজে সরু হয়ে পড়ে ঝরনার জল। প্রতি বছর শিবরাত্রিতে এবং মকর এবং ৈচত্র সংক্রান্তিতে ভিড় করেন পুন্যার্থীরা বিশাল করে পুজো হয় এই সময়। তবে বর্ষাকাল ছাড়া প্রায় সারা বছরই এখানে আসতে পারেন পুন্যার্থীরা। পাথরের উপরে ৯৯ লক্ষ ৯৯৯ হাজার ৯৯৯টি দেবদেবীর পূর্তি অসম্ভব সুন্দর ভাবে খোদাই করা রয়েছে পাহাড়ের গায়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+