Ulta Ghar: উল্টেপাল্টে গিয়েছে ঘরবাড়ি, ডুয়ার্সের এই নতুন জায়গা এখন পর্যটকদের নতুন আকর্ষণ
মাটিতে ছাদ আর তার উপরে ঘরবাড়ি। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিও উল্টে গিেয়ছে। চাকা উপরের দিকে নীচে গাড়ির মাথা মাটিতে লেগে আছে। ঠিক যেমনটা রাস্তায় গাড়ি পাল্টি খেলে হয়। আজব সব জিনিস পত্র।
চারিদিকে কেবল উল্টো উল্টো জিনিস। শুধু ঘর নয় ঘরের ভেতরের সব জিনিস উল্টো। মেঝেতে থাকা টেবিল চেয়ার ঝুলছে ছাদে। রান্না ঘরের ক্যাবিনেট সিঙ্ক সব উল্টো দিকে। ছাদের উপরে উঠে গিয়েছে। লাইটের পয়েন্ট আবারক মেঝেতে লেগে আছে। পর্দা মেঝের দিকে রড থেকে ছাদের উপরে ঝুলছে।

বাথরুমের কমোড ছাদে ঝুলছে। ওয়াশ বেসিন, বাথটব,. কল সবটাই উল্টো দিকে লাগানো। বেডরুমের বেড ছাদে ঝুলছে। দেখে মনে হবে গোটা বাড়িটি কেউ ধরে উল্টে িদয়েছে। এমনকি এসি মেশিন সেটাও নীচে লাগানো। অর্থাৎ ছাদ নীচে আর মেঝে উপরে উঠে গেলে যেমনটা হয় তেমন।
ডুয়ার্সের এই উল্টো ঘর এখন পর্যটকদের চরম আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। উত্তরবঙ্গের পর্যটকরা তো এক দিনের ছুিট পেলেই গাড়ি হাঁকিয়ে চলে আসছেন। আর যাঁরা বাইরে থেকে যাচ্ছেন তাঁদের জন্য একটা নতুন ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে এই জায়গাটি। এখানে আসতে গেলে শিলিগুড়ি থেকে ওদলাবাড়ি-চালসা হয়ে ডায়না ব্রিজ হয়ে আসতে হবে এই ফান সিটি বা উল্টো ঘরে।

এখানে প্রবেশ মূল্য ৫০ টাকা জনপ্রতি। রয়েছে একাধিক অ্যাক্টিভিটি। তার জন্য আলাদা আলাদা টিকিট রয়েছে। আর যদি প্যাকেজ কাটতে চান তাহলে জন প্রতি ৫০০ টাকা করে পড়বে। বাচ্চাদের জন্য একাধিক অ্যাক্টিভিটি এবং রাইড রয়েছে। এখনও পুরোপুরি তৈরি হয়নি এটি। তৈরি হচ্ছে ওয়াটার পার্কও। সেএক মজাদার জায়গা। ছোট বড় সকলের আনন্দের রশদ রয়েছে এখানে।












Click it and Unblock the Notifications