Turuk: পুজোর ছুটিতে কম খরচে পাহাড়ে ঘুরবেন কোথায়? চলে আসুন উত্তরবঙ্গের এই অফবিট লোকেশনে
পাহাড়ি ভিঁড়ে হারিয়ে যেতে মন না চাইলে দার্জিলিং এড়িয়ে চলে আসুন উত্তরবঙ্গ আর সিকিমের সীমানায় থাকা এই গ্রামে। অনেকেই বলবেন তুরুক দক্ষিণ সিকিমের অংশ। কিন্তু এই তুরুক গ্রামটি সিকিমের নয়। এটি সিটংয়ের পাশের একটি ছোট্ট অনামী গ্রাম।
সিটংয়ের জনপ্রিয়কতা এতোটাই যে সেই জনপ্রিয়তার হিড়িকে তুরুকের মতো ছিমছাম পাহাড়ি জায়গার নামটি পর্যটন মানচিত্রে জায়গা করে নিতে পারেনি। কিন্তু ভ্রমণ পিপাসু যাঁরা তাঁরা কিন্তু ঠিক বের করে ফেলেেছন গ্রামটিকে। ছোট্ট গ্রাম। নেই সিটংয়েরক মতো রূপের গুমোর। নেই আতিশয্য। একেবারে সাদা মাঠা ছিমছাম একটা গ্রাম।

যেগ্রামের মানুষেরাও বড় সাধারণ। সিটংয়ের মতো বাণিজ্যের ছোঁয়া এখনও তাঁদের গায়ে লাগেনি। তাই এই জায়গা গুলির হোমস্টেও অতি সাধারণ। গ্রামের লোকেরা অতিথিদের নিজেদের বাড়ির অংশই করে নেন। নিজের বাড়ির লোক মনে করেই রেঁধে বেড়ে খাওয়ান। আবার বাড়িতে আত্মীয় পরিজয় এলে যেমন আপ্যায়ণ পান সেরকম আপ্যায়ণ করা হয়। বাইরের লোক পর্যটক বলে আলাদা কোনও খাতির যত্ন নেই এখানে।
আর সেটাই তরুকের ভালোলাগার জায়গা। সামনে অসাধারণ নৈসর্গিক দৃশ্য তার সঙ্গে গ্রামের সকলের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার আনন্দ। এখানে এলে মনে হবে এই গ্রামটি যেন দ্বিতীয় ঠিকানা। মন ভাল করার ওষুধ। এখানে মন খুলে প্রাণ খুলে বাঁচা যায়। নেই কোনও অতিথি সুলভ দূরত্ব।

এখান থেকে অনেক ভিউ পয়েন্টে যাওয়া যায়। যেন ন আলগারা ভিউ পয়েন্ট, নামখিন পোখরি। ২০০০ বছরের প্রাচীন মনেস্ট্রি, লেপচা ফলস, চা বাগান দেখা যায় এখানে। কালিম্পং থেকে খুব বেশি দূরে নয় এই জায়গাটি। এনজেপি থেকে গাড়ি ভাড়া করে সোজা চলে আসা যায় এখানে। কাজেই পুজোর ছুটিতে কম খরচে বেড়াতে হলে পাহাড়ের এই নতুন িঠকানা যে সেরা হবে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications